Friday, May 1, 2026

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

Date:

Share post:

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু হয়। আর সেই সময়েই একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancellation) থাকায় রীতিমত হতাশ সাধারণ মানুষ। অমৃত ভারত প্রকল্পে পুরী স্টেশনের (Puri Station) পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে তাই অতিরিক্ত চাপ এড়াতে আগামী তিন মাস বিভিন্ন দিনে খুড়দা রোড ডিভিশনে বাতিল থাকবে পুরীগামী ৬টি ট্রেন। শুধু তাই নয়, ৩০টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে ইস্ট-কোস্ট রেল (East Coast Railway) একটি বি়জ্ঞপ্তিও জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে –

  • ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে, এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল।
  • ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল বাতিল হবে মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে। এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে।
  • ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল- মার্চের ১৪, ১৯, ২১, ২৬ ও ২৮ তারিখে। এপ্রিল মাসের ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫ ও ৩০ তারিখে এবং মে মাসের ২, ৭, ৯, ১৪, ১৬ তারিখে বাতিল।
  • ০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশাল, মার্চ মাসের ১৫, ২০, ২২, ২৭, ২৯ তারিখ। এপ্রিল মাসের ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪, ২৬ তারিখে এবং মে মাসের ১, ৩, ৮, ১০ ও ১৫ তারিখে বাতিল থাকবে।
  • ৬৮৪০৯ খুড়দা রোড-পুরী মেমু ও ৬৮৪১০ পুরী-খুড়দা রোড মেমু ট্রেনটি মার্চ মাসের ১৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত এবং মে মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বাতিল থাকবে।

উল্লেখ্য, পুরীগামী মোট ৩০টি দূরপাল্লা ট্রেন, দুরন্ত এক্সপ্রেস এবং মেমু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে মার্চ, এপ্রিল ও মে মাসের বিভিন্ন দিনে। তালিকায় রয়েছে- (১২১৪৫/১২১৪৬) লোকমান্য তিলক-পুরী এক্সপ্রেস, (২২২০১-২২২০২) শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের মত বেশ কিছু ট্রেন।

 

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...