সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায় প্রতি বছর প্রতিটি ক্ষেত্রে চাকরির জন্য নিয়োগের পরীক্ষা হয়, তা স্পষ্ট দেখতে পায় বিজেপি শাসিত রাজ্যগুলির বেকার যুব (unemployed youth) সমাজ। নিজেদের রাজ্যে নিয়োগের পথ খুলতে না পারা বিজেপি আবার বাংলাতে মামলা করে সেই নিয়োগের প্রক্রিয়া (recruitment) আটকে দেয়। তা সত্ত্বেও সেই নিয়োগের আশাতেই বাংলার প্রতিটি নিয়োগের পরীক্ষায় উত্তরপ্রদেশ (Uttarpradesh), বিহারের (Bihar) মতো রাজ্য থেকে নিয়োগপ্রার্থীরা বাংলায় আসেন। এই রবিবারও যার ব্যতিক্রম হল না। এই বিপুল পরিমাণ ভিন রাজ্যের পরীক্ষার্থী বাংলায় পরীক্ষা দিতে আসায় আবারও গোটা দেশের মানুষের বাংলার প্রশাসনের প্রতি আস্থা প্রমাণিত, দাবি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

রাজ্য় জুড়ে রবিবার এসএসসি গ্রুপ-সি (Group-C) শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯৮৯ পদের জন্য পরীক্ষা হয় এদিন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৪ হাজার। আদতে এর মধ্যে যেমন বাংলার পরীক্ষার্থী ছিলেন, তেমনই একটা বড় অংশের পরীক্ষার্থী এসেছিলেন উত্তরপ্রদেশ ও বিহার থেকে। কলকাতা শহরেরই উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একাধিক স্কুলে দেখা যায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পরীক্ষার্থীরা। তাঁরাই তুলে ধরছেন বিজেপি শাসিত রাজ্যে (BJP states) চাকরির পরিস্থিতি।

দক্ষিণ কলকাতার একাধিক স্কুলে দেখা যায় উত্তরপ্রদেশ থেকে আসা চাকরিপ্রার্থীদের। তাঁরা জানান, যোগীরাজ্যে (Uttarpradesh) সরকারি চাকরি নেই। সরকারি নিয়োগের পরীক্ষাই হয় না পাঁচ বছর ধরে। ফলে অন্যান্য যেখানে পরীক্ষা হয় সরকারি চাকরির সেখানে তাঁরা সুযোগ খোঁজেন। আর স্কুলের চাকরির প্রতি তাঁদের আস্থা থাকায় তাঁরা বাংলাতে নিয়োগের পরীক্ষায় আশাবাদী। অন্তত উত্তরপ্রদেশের বেসরকারি সংস্থার চাকরির থেকে এই চাকরিকেই তাঁরা ভালো মনে করেন।

আরও পড়ুন : আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা

আবার উত্তর কলকাতার একাধিক স্কুল ও কলেজে দেখা যায় বিহার (Bihar) থেকে আসা চাকরিপ্রার্থীদের। অনেকেই জানান, বিহারে শিক্ষাক্ষেত্রে পাঁচ বছর কোনও নিয়োগের পরীক্ষা হয়নি। শেষবার সরকারি চাকরির পরীক্ষা (recruitment) ২০২২ সালে হলেও তাতে নিয়োগ জটিলতা হয়। রাজ্যে যখন চাকরি নেই তখন প্রতিবেশী রাজ্যই তাঁদের ভরসা। বাংলা চাকরির জন্য ভালো পরিবেশ বলেও জানান তাঁরা।

রাজ্যের পরীক্ষার্থীর পাশাপাশি ভিন রাজ্যের পরীক্ষার্থীদের নিয়ে সফলভাবে এসএসসি গ্রুপ-সি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার পরে এসএসসি কর্তৃপক্ষকে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে বিজেপি রাজ্যের পরীক্ষার্থীদের কথা উল্লেখ করে তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এবং অভিভাবকত্বে আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ‘সি’ পদে ১ম SLST (NTS), ২০২৫-এর লিখিত পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করল। মোট ৮,০৯,৬১৯ জন আবেদনকারীর মধ্যে প্রায় ৮৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, ৪৮৯৩ জন ভিনরাজ্যের পরীক্ষার্থী—যাদের মধ্যে ডাবল ইঞ্জিন সরকারের উত্তর প্রদেশ ও বিহার থেকে প্রায় ৩০০০-এরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অপপ্রচার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতি দলমত নির্বিশেষে পরীক্ষার্থীদের অটুট আস্থার এটি এক জ্বলন্ত দৃষ্টান্ত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এবং অভিভাবকত্বে আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ‘সি’ পদে ১ম SLST (NTS), ২০২৫-এর লিখিত পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করল। মোট ৮,০৯,৬১৯ জন আবেদনকারীর মধ্যে প্রায় ৮৪ শতাংশ পরীক্ষার্থী…
— Bratya Basu (@basu_bratya) March 1, 2026
–

–

–


