পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে দুবাইয়েও। এর ফলে সাধারণ মানুষের মতোই সমস্যার মধ্যে পড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরাও। পিভি সিন্ধুর( PV Sindhu) মতোই দুবাইতে আটকে পড়েছেন ভারতীয় মহিলা কুস্তি দল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে ভারতের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু( PV Sindhu) আটকে পড়েছেন দুবাইতে। তিনি জানিয়েছেন, ইরানে হামলার জেরে দুবাই বিমানবন্দরেই( Dubai Airport) আশ্রয় তিনি হয়েছে তাঁকে ও তাঁর টিমকে। রবিবার সকালে আরও একটি বার্তায় সিন্ধু লিখেছেন. ‘‘দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত। দুবাই বিমানবন্দরের কর্মী এবং কর্তৃপক্ষ আমাদের আরও সুরক্ষিত একটা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।’’

সিন্ধু ছাড়াও ইরানের যুদ্ধের জেরে আটকে পড়েছেন ভারতের মহিলা কুস্তিগিররা। অন্তত ১৬ জন কুস্তিগির এবং তাঁদের কোচরা আলবেনিয়াতে গিয়েছিলেন। ইতিমধ্যেই তিনটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিয়োগিরা। কিন্তু আপাতত হোটেল খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। যেহেতু আকাশসীমা বন্ধ, তাই অবিলম্বে আলবেনিয়া থেকে ফিরে আসাও কার্যত অসম্ভব। ভারতীয় দূতাবাসের তরফ থেকে তাঁদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর।

শনিবার রাতে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত আলি খামেনেই। রবিবার তেহেরান দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

–

–

–

–

–


