উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগান এলাকায় কাজের অতিরিক্ত চাপের জেরে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর অকালমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মোহাম্মদ তাহির (৫০)। তিনি কামারহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এস আই আর সংক্রান্ত কাজের ব্যাপক চাপ বেড়েছিল। দীর্ঘ সময় ধরে তালিকা প্রস্তুত ও সংশোধনের কাজে মানসিক ও শারীরিক ক্লান্তিতে ভুগছিলেন তিনি। এমনকি সর্বশেষ এস আই আর তালিকায় তাঁর নিজের নাম বিচারাধীন অবস্থায় থাকায় মানসিক উদ্বেগ আরও বাড়ে বলে পরিবার দাবি করেছে।

বুধবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাহির। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও প্রতিবেশীদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ এবং প্রশাসনিক দায়িত্বের বোঝাই এই মৃত্যুর অন্যতম কারণ। তাঁদের দাবি, মাঠপর্যায়ের কর্মীদের উপর চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন- যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

_

_

_

_

_

_

_
_


