Monday, May 4, 2026

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের: সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজার পতন

Date:

Share post:

একদিকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে মুহুর্মুহু মিসাইল হানা। ধ্বসে পড়ছে সাধারণ নাগরিকদের বাড়ি। তার জেরে এবার ভারতের শেয়ার বাজার ধসে পড়ল হু হু করে। পড়ছে সেনসেক্স (Sensex) এবং নিফটি ফিফটির (Nifty Fifty) সূচক। সোমবার স্টক মার্কেট (Indian stock market) খুলতে দু’হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায়। আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধের জেরে বিশ্বের সমস্ত জায়গায় একই অবস্থা। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন টানা একমাস চলবে যুদ্ধ। প্রশ্ন উঠছে, তবে কি যতদিন যুদ্ধ চলবে ততদিন শেয়ার বাজারের (share market) বিনিয়োগকারিরা লাভের মুখ দেখতে পাবেন না?

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুদ্ধ। আজ সকাল ১১.১৫ নাগাদ প্রায় ১২০০০ পয়েন্ট পড়েছে সেনসেক্সের (Sensex) সূচক। বাজার খোলার সময় নিফটিরও (Nifty Fifty) সূচক নেমে যায় ৫০০ পয়েন্টের বেশি। বেলা বাড়লেও আস্তে আস্তে এগোচ্ছে শেয়ার মার্কেট তবে লাভের আশা নেই বিনিয়োগকারীদের।

এদিন সকালে আমেরিকার শেয়ার বাজারে (USA share market) ৪০০ পয়েন্ট কমে। জাপান (Japan share market) এবং দক্ষিণ কোরিয়ার (South Korea) বাজার পড়ে ২ থেকে ৩ শতাংশ পয়েন্ট। হংকং, চিনের (China) বাজারেও খারাপ অবস্থা। যুদ্ধের পরিস্থিতিতে আবু ধাবি এবং দুবাইয়ের বাজার আগামী দু’দিন বন্ধ থাকবে।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

কোভিড, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং পূর্ববর্তী মধ্যপ্রাচ্যের উত্তেজনার মতো অতীতের ঘটনাগুলিতে দেখা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই কয়েকমাসের মধ্যে স্টক মার্কেটগুলি ঊর্ধ্বমুখী । তবে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যে আবেগ সংক্রান্ত লেনদেন এড়িয়ে চলা উচিত। হুড়মুড় করে শেয়ার বিক্রি করে ফায়দা তোলাটাও খুব একটা লাভজনক হবে না।

Related articles

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
90 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে