Thursday, May 28, 2026

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

Date:

Share post:

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে স্থানীয়রা আতঙ্কিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পার্কস্ট্রিট থানার পুলিশ (Park Street Police)। ঘটনায় কেউ আহত হননি।

মঙ্গবার দোল পূর্ণিমার (Dol Purnima) ছুটি থাকায় কর্মব্যস্ততা ছিল না। সকালের দিকে বাড়িটির ছাদের অংশ ভেঙে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাড়িটি ১৫০ বছরের পুরনো এবং দীর্ঘদিন ধরে কোনও সংস্কার না হয়ায় একটা অংশ একেবারেই জরাজীর্ণ। তবে কি ২৭ ফেব্রুয়ারি ভূমিকম্পের ফলে বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়ে বলেই ছাদের অংশটি ভেঙে পড়ল?

সোমবার ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের বাইরে একাধিক জায়গায় ভেঙে পড়ে  চাঙড়। এর পরেই কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা নিয়ে আশঙ্কা তৈরি হয় যাত্রীদের মনে। ছড়ায় চাঞ্চল্য।

 

Related articles

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...

IPL: ‘নিউ সিক্স মেশিন’! বৈভবকে নতুন উপাধি গেইলের, অভিভূত সচিনও

বৈভব সূর্যবংশীতে ( Vaibhav Sooryavanshi) মজেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন...