Saturday, May 9, 2026

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

Date:

Share post:

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়েছে আমেরিকা। খামেনেইর দেশ যে চুপচাপ বসে থাকবে না তা ভালো মতোই আজ করতে পারছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সেখান থেকেই বাড়ছে চিন্তা। এবার কি তাহলে অস্থির পরিস্থিতির সরাসরি প্রভাব পড়বে ভারতেও? শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীতে মার্কিন টর্পেডোর হামলার (US torpedo attack on Iranian warship) ঘটনায় এখনও পর্যন্ত ৮৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৩৫।

শনিবার থেকে ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যে যুদ্ধ শুরু হয়েছে তাতে বেছে বেছে মার্কিন ঘাঁটিকে টার্গেট করছে ইরান। এবার পাল্টা জবাব দিতে ইরানি রণতরীতে আমেরিকার হামলা বলে জানিয়েছে পেন্টাগন। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজটি ভারতের আয়োজিত এক আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণ করেছিল। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ বলেন, “একটি ইরানি যুদ্ধজাহাজ মনে করছিল, আন্তর্জাতিক জলসীমায় তারা নিরাপদ থাকবে। সেই জাহাজকে ডুবিয়ে দিয়েছে আমেরিকার ডুবোজাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথম বার টর্পেডো দিয়ে হামলা করে শত্রুপক্ষের কোনও জাহাজে ডুবিয়ে দেওয়া হয়েছে।” আহতদের উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌসেনা (Srilankan Navy) । বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেকারচি (Iranian Armed Forces Spokesperson Abolfazl Shekarchi) বলেন “ইজরায়েল হুমকি দিয়েছে যে ওরা লেবাননে আমাদের দূতাবাসে হামলা করবে। যদি সেটা হয়, তাহলে বিশ্বের সমস্ত দেশের ইজরায়েলি দূতাবাস আমাদের নিশানায় থাকবে। বিশ্বজুড়ে আমরা হামলা করব।” তাহলে কি দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভুলে গিয়ে ভারতের মাটিতেও আক্রমণ শানাবে তেহরান? এমন সম্ভাবনাই উঁকি দিচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নয়া দিল্লি।

 

Related articles

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার...

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...