Friday, March 6, 2026

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

Date:

Share post:

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই সিনেমার বিষয়বস্তু। ৯০ এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের ঘটনাকে কেন্দ্র করে এই ছবি যে অনেক অজানা রহস্য উন্মোচন করবে, সেই ঝলক টিজারে পাওয়া গেলেও বৃহস্পতিবার রহস্য রোমাঞ্চের আচ্ছাদনে দর্শকের সামনে এল ‘কর্পূর’ এর ট্রেলার। কোটি কোটি টাকার চরম শিক্ষা দুর্নীতির মাঝেই মৌসুমীর হঠাৎ কর্পূরের মত উবে যাওয়ার ঘটনার কয়েক ঝলকেই হল গায়ে কাঁটা দেওয়া অনুভূতি।

পরিচিত গতের বাইরে ছবি নিঃসন্দেহে সাহসিকতার জ্বলন্ত উদাহরণ আর সেই পথ অনুসরণ করেই ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘কর্পূর’। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ঘোষণার পর থেকেই মানুষের মনে একটা অন্যরকম আগ্রহ তৈরি করেছিল। ১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক এর অন্তর্ধানের প্রেক্ষাপটে সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে অবলম্বনে তৈরি ‘কর্পূর’। ছবির নামকরণ করেছেন ব্রাত্য বসু। ১৯ দিনে ৫৭টি জায়গায় চলেছে শ্যুটিং। ছবির টিজার লঞ্চের পর এবার মুক্তি পেল ট্রেলার। চোখ বন্ধ করে বলা যায়, এই ছবির ট্রেলারেও যিনি নজর কেড়েছেন তিনি হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা ‘অভিনেতা’ কুণাল ঘোষ। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লহমা ভট্টাচাৰ্য , অর্পণ ঘোষাল, রুমকি চট্টোপাধ্যায়, অরিন্দম শীল প্রমুখ।

বড়পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হলেও প্রায় আড়াই মিনিটের ট্রেলারে অনবদ্য কুণাল ঘোষ। বাকিদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি যে স্ক্রিন কাঁপিয়েছেন তার এক ঝলক দেখা গেল ট্রেলারে। লালবাজারের ওসি হোমিসাইড-এর চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, নিউজ এডিটরের ভূমিকায় অনন্যা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকের ভূমিকায় অর্পণ ঘোষালের এবং লহমা ভট্টাচার্যের অভিনয় নজরে কেড়েছে। তবে কী ২২ বছর পর উন্মোচিত হতে চলেছে ১৯৯৭ সালে রাজ্যে ঘটে যাওয়া শিক্ষা ব্যবস্থার একটি কালো অধ্যায়? ধামাচাপা দেওয়া দুর্নীতি? নাকি শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

আরও পড়ুন- পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...