Saturday, March 7, 2026

অগ্যস্তকে স্নেহের পরশ মাহিকার, ‘অপ্রত্যাশিত দৃশ্য’ ঝড় তুলল নেট দুনিয়ায়

Date:

Share post:

মাহিকার প্রেমে মজে আছেন হার্দিক পাণ্ডিয়া, টি২০ বিশ্বকাপে( T20 WC Semi Final) ভারতীয় দলের খেলা থাকলেই গ্যালারিতে দেখা যাচ্ছে মাহিকা শর্মাকে(Mahieka Sharma), তবে বৃহস্পতিবার রাতে মন ভালো করা একটা দৃশ্য দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মাহিকার ((Mahieka Sharma) সঙ্গে একফ্রেমে দেখা গেল হার্দিক পুত্র অগ্যস্থকে।

নতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের সব দায়িত্ব পালন করেন পাণ্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভিআইপি গ্যালারি থেকে চিৎকার করে বাবাকে সমর্থন করে যাচ্ছিল হার্দিকপুত্র অগস্ত্য। তবে তাঁর সঙ্গে দেখা গেল না মা নাতাশাকে। অগস্ত্য খেলা দেখতে এসেছিল মাহিকা শর্মার সঙ্গে। মাহিকার কোলে অগস্ত্যর ছবি নেটদুনিয়ায় ভাইরাল।  প্রেমিকের পুত্রকে স্নেহের পরশে আগলে রাখলেন মাহিকা। এই দৃশ্য সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। নেটিজেনরা প্রশংসা করেছেন মাহিকার।

২০২৪ সালে বিবাহবিচ্ছেদের অগস্ত্য থাকে নাতাশার কাছেই। বিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে যোগাযোগ রাখেন পাণ্ডিয়া। তাঁদের দু’জনকে একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। হার্দিকের উপহার দেওয়া ল্যান্ডরোভার এসইউভিটির দাম প্রায় ৪ কোটি টাকা। মুম্বইয়ের এক ডিলারশিপ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছে। দাবি, হার্দিক নাকি তাদের থেকেই ডিফেন্ডারটি কিনেছেন। যা ইতোমধ্যে অগস্ত্য ও নাতাশার নামে নথিভুক্ত, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ।

২০২০ সালে সার্বিয়ান মডেলকে বিয়ে করেন ভারতীয় তারকা ক্রিকেটার। তাদের জীবনে আসনে পুত্র সন্তান অগস্ত্য। কিন্তু তাদের সম্পর্কে ভাঙন ধরে। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন পাণ্ডিয়া। বর্তমানে মহিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন হার্দিক।

spot_img

Related articles

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...

বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক...

রদবদল পুলিশের পদে: চার শীর্ষ আধিকারিকের বদলের নির্দেশিকা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের একবার বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক আইজি...

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য: সময় চেয়ে আবেদন

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে মামলা আবারও গড়ালো সুপ্রিম কোর্টে। সর্বশেষ রায়ে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার যে...