Saturday, March 7, 2026

রাজ্যপাল বদলে সরকারিয়া-পুঞ্চি কমিশনের নিয়ম মানেনি কেন্দ্র! তোপ সুখেন্দু শেখরের

Date:

Share post:

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল হল। এরমধ্যে রয়েছে বাংলাও। আচমকা প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগ এবং আর এনরবির বাংলার রাজ্যপালের দায়িত্বে, উঠে এসেছে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একতরফা সিদ্ধান্ত সংবিধানের মূল ভাবনা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। শুক্রবার রাজ্যপাল বদল প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy)।

এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর(Sukhendu Sekhar Roy) জানিয়েছেন,”রাজ্যগুলির সরকারকে রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে জড়িত থাকতে হবে এবং সরকারিয়া কমিশনের সুপারিশ অনুসারে প্যানেল গঠন করতে হবে। কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষয়ক পুঞ্চি কমিশন সুপারিশ করেছে যে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে পরামর্শ করে নিয়োগ করতে হবে। কে শুনবে?”

সারকারিয়া কমিশনের প্রধান সুপারিশসমূহ এবং প্রশ্ন
* রাজ্যপাল নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে- বোসকে সরানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও পরামর্শই করেনী কেন্দ্র।
* রাজ্যপালের ৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে তাঁকে সাধারণত বদলি বা অপসারণ করা উচিত নয়- সি ভি আনন্দ মাত্র সাড়ে তিন বছর রাজ্যপাল পদের দায়িত্ব পালন করেছেন।
* একমাত্র rare and compelling পরিস্থিতিতেই মেয়াদের আগে তাঁকে সরানো যেতে পারে- এমন কী হল যাতে আচমকাই বোসকে সরাতে হল?
* যদি কোনো রাজ্যপালকে মেয়াদ শেষের আগে অপসারণ করা হয়, তবে তার উপযুক্ত কারণ তাঁকে জানাতে হবে- এখনও পর্যন্ত কোনও কারণ জানা যায়নি।

পুঞ্চি কমিশনের মূল সুপারিশসমূহ এবং প্রশ্ন
* রাজ্যপালকে কেন্দ্রীয় সরকার ইচ্ছেমতো সরাতে পারবে না, রাজ্য বিধানসভায় অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা উচিত- কিন্তু কেন্দ্রের ইচ্ছেমতোই তো বদলানো হচ্ছে রাজ্যপালদের।
* রাজ্যপালের ৫ বছরের মেয়াদ নিশ্চিত করতে হবে- মেয়াদের আগেই সরানো হচ্ছে।
* অপসারণ শুধুমাত্র বাধ্যতামূলক বা জরুরি কারণেই করা যাবে, রাজনৈতিক কারণে নয়- আসলে তো রাজনীতিকে হাতিয়ার করা হচ্ছে।
* রাজ্যপালকে সরানোর আগে তাঁদের অবস্থান ব্যাখ্যা করার জন্য একটি উপযুক্ত সুযোগ প্রদান করতে হবে- সুযোগ কি দেওয়া হয়েছিল?
* যদি রাজ্যপাল পদত্যাগ করেন বা অপসারিত হন, তবে সরকারকে এর পিছনের কারণ জানিয়ে সংসদে একটি বিবৃতি পেশ করতে হবে- এখনও পর্যন্ত সংসদে বিবৃতি পেশ করা হয়নি।

spot_img

Related articles

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...

বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক...

রদবদল পুলিশের পদে: চার শীর্ষ আধিকারিকের বদলের নির্দেশিকা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের একবার বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক আইজি...

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য: সময় চেয়ে আবেদন

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে মামলা আবারও গড়ালো সুপ্রিম কোর্টে। সর্বশেষ রায়ে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার যে...