Thursday, May 7, 2026

কলকাতায় বন্ধ ডবল সিলিন্ডারের কানেকশন!

Date:

Share post:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Iran Israel US Conflict) প্রভাব এবার গৃহস্থের হেঁশেলে। কলকাতায় বন্ধ হল এলপিজি ডবল সিলিন্ডারের কানেকশন (LPG cylinder)। গ্যাসের যোগানে যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই তেল সংস্থাগুলির (Oil Company) তরফে এই নির্দেশ এসেছে বলে খবর। যাঁদের একটি মাত্র সিলিন্ডার রয়েছে তাঁরা দ্বিতীয় সিলিন্ডারের জন্য আবেদন করলেও আপাতত তা মঞ্জুর করা হচ্ছে না।

তেল সংস্থাগুলির তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী কিছুদিন নতুন করে এলপিজি-র ডবল সিলিন্ডারের (LPG Cylinder) সংযোগ না দেওয়া হবে না। ডিস্ট্রিবিউটারদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ সপ্তম দিনে পড়ল। হরমুজ প্রণালী (Strait of Harmuz) বন্ধ করে রেখেছে ইরান। যদিও নয়া দিল্লির তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে আপাতত তেলের সংকট হবে না কিন্তু যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় মন্ত্রক। অপরিশোধিত তেল বা এলএনজির তুলনায় এলপিজির উৎস সীমিত এবং এর মজুতও তুলনামূলকভাবে কম। সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দেশে প্রায় ৩০ দিন অর্থাৎ এক মাসের মতো এলপিজি মজুত রয়েছে।মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশের অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে এবং প্রায় সব জাহাজই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে পৌঁছয়। আপাতত হরমুজ বন্ধ। তাই জ্বালানি আমদানি নিয়ে সতর্ক ভারত। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলতে পারছেন না গ্যাস ডিলাররা।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...