Saturday, March 7, 2026

তালিকায় নাম নেই! ধর্নামঞ্চে হাজির মিশনের মহারাজ, বিজেপিকে নিশানা মমতার

Date:

Share post:

এসআইআরের জেরে ভোটার তালিকায় নাম নেই উত্তর ২৪ পরগনার মিনাখাঁর রামকৃষ্ণ সারদা মিশনের (Ramkrisha Sarada Mission) প্রেসিডেন্টেরও। শুক্রবার, ধর্মতলায় তৃণমূল (TMC) সুপ্রিমোর ধর্নামঞ্চে হাজির হয়েছেন তিনি। ধর্না মঞ্চে থেকে তাঁকে পাশে নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “দেখুন, ওঁরা ধর্মের বড় বড় কথা বলেন।“

ধর্নামঞ্চে হাজির হয়ে রামকৃষ্ণ সারদা মিশনের (Ramkrisha Sarada Mission) মহারাজ জানান, SIR তালিকায় তাঁর নাম নেই। বলেন, “আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ ১৪ বছর হল মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তা সত্ত্বেও আমার নাম বাতিল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি আজ দিদির কাছে এলাম। বললাম, এ রকম যদি হতে থাকে তা হলে তো দেশের অবস্থা তো খুব খারাপ হবে…।“

তৃণমূল সভানেত্রী মহারাজকে নথি দেখাতে বলেন। জানান, “কাগজগুলো দেখিয়ে দিন। ২০০২ সালেও নাম ছিল বলছেন।“ তীব্র কটাক্ষ করেন মমতা বলেন, “দেখুন, ওঁরা ধর্মের বড় বড় কথা বলেন।“

ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “আমি এখানে এমন সাতজনকে হাজির করব, যাঁদের ফাইনাল ভোটার লিস্টে মৃত বলা হয়েছে। ৫ লক্ষ জ্যান্ত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে।“

রামকৃষ্ণ সারদা মিশনের মহারাজের কথায়, “ধর্নামঞ্চ থেকে বলব, সত্যের জয় হোক। এসআইআর যাতে উঠে যায়, তার জন্য ঠাকুর মহাস্বামীজির কাছে প্রার্থনা জানাচ্ছি।“

spot_img

Related articles

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...

বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক...

রদবদল পুলিশের পদে: চার শীর্ষ আধিকারিকের বদলের নির্দেশিকা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের একবার বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক আইজি...

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য: সময় চেয়ে আবেদন

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে মামলা আবারও গড়ালো সুপ্রিম কোর্টে। সর্বশেষ রায়ে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার যে...