Thursday, May 7, 2026

বয়কট বিজেপি: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

এবার শুধু No vote to BJP নয়, বিজেপিকে পুরোপুরি বয়কট করতে হবে। শুক্রবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একের পরে এক উদাহরণ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, এবার শুধু নো ভোট টু বিজেপি, বয়কট বিজেপি।

বলতে উঠে কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, “অপরিকল্পিত এসআইআর। বিচারব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, সংবাদমাধ্যম। সবার উপরে চ্যালেঞ্জ থাকল। মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। বিচারাধীন ৬০ লক্ষ। নাম কেটেছে ৫৮ লক্ষের। এক কোটির বেশি মানুষ! ১ কোটি ২৪ লক্ষ। এসআইআর ঘোষণা হওয়ার তিন স আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে বলেছিল। এটা তো কাকতালীয় হতে পারে না। যতদিন এই ৬০ লক্ষ মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে না, বঞ্চিত থাকবে। ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। মনে রাখবেন এই ৬০ লক্ষ ভোটারের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর চেয়ার কেন বিবেচনাধীন হবে না? অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কমিশন। “

অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “অপরিকল্পিত এসআইআরের জন্য ১৭২ জন সহনাগরিককে হারিয়েছি। মাটির জন্য তাঁরা প্রাণ দিয়েছেন। তাঁদের বলিদান, প্রাণ আমরা বৃথা যেতে দেব না। এবার নো ভোট টু বিজেপি নয়, বয়কট বলতে হবে। সামাজিকভাবে বয়কট করুন। ভারতবাসীর পোড়া কপাল। দেশ কার থেকে পেট্রোল কিনবে সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! অমিত শাহ এলে তাঁর সভা শুরু শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি ছোট একটা প্রস্তাব দিচ্ছি। পাশে অসম, একপাশে ত্রিপুরা, বিহার ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। কোনও শর্ত ছাড়া আড়াই কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মোদির একটা সরকার দিয়ে দেখাক! যদি দিতে পারে আমি রাজনীতি থেকে অবসর নেব। যত মহিলা আছে সবাইকে দিয়ে দেখাক। বাইরের ভোটার নিয়ে এসে নাম লিস্টে তুলে ভেবেছিল ভোটে জিতবে।”

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে অভিষেক অভিষেক বলেন, SIR-এ কারচুপি হয়েছে। ‘প্রমাণ’ দেখিয়ে দেখান। হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, সব নথি আদালতে জমা দেবেন তাঁরা।

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...