Thursday, May 7, 2026

রাজ্যসভার মনোনয়নপত্রে ভুল রাহুল সিনহার: নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একমাত্র পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কিন্তু তাঁর মনোনয়ন (nomination) জমায় একাধিক ভুল রয়েছে। এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ভুল থাকা সত্ত্বেও রাহুল সিনহার (Rahul Sinha) মনোনয়ন পত্র জমা নেওয়ার অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে।

তৃণমূলের দায়ের করা অভিযোগে দাবি করা হয়েছে, বাংলার বিধানসভায় ৬ মার্চ বেলা ১১টা থেকে ১২.৩০-এর মধ্যে বিজেপির রাজ্যসভার মনোনিত প্রার্থী বিশ্বজিৎ সিনহা ওরফে রাহুল সিনহার মনোনয়ন স্ক্রুটিনি হয়। তাঁর জমা করা মনোনয়ন পত্র (nomination paper) স্ক্রুটিনির (scrutiny) সময়ই ভুল ধরা পড়ে। তা সত্ত্বেও তাঁর সেই মনোনয়নপত্রই জমা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা করেছিলেন বিজেপির রাহুল সিনহা (Rahul Sinha)। সেই মনোনয়ন পত্র নিয়ে অভিযোগ ওঠে, আরেক সাংসদ শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) মনোনয়ন পত্র টুকে নিজের মনোনয়ন পত্র ফিলাপ করায় তাঁর মনোনয়নে একাধিক ভুল ছিল। নথি নিয়েও অসঙ্গতি ছিল। শুক্রবার রাজ্যের সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) জমা পড়া মনোনয়নের স্ক্রুটিনি (scrutiny) করতে বিধানসভায় যান। এরপরই নথি সংক্রান্ত সমস্যা মিটিয়ে বিজেপির প্রার্থী হিসাবে পাশ করেন রাহুল।

আরও  পড়ুন রাজ্যসভায় যাওয়ার পথেও বাধা! শমীকের ফর্ম ‘টুকে’ মনোনয়ন জমা রাহুলের

যদিও তৃণমূলের দাবি, তিনি আদতে পাশ করতে পারেননি। তাঁর মনোনয়নপত্র ত্রুটি থাকা সত্ত্বেও তা জমা নেওয়া হয়েছে। স্ক্রুটিনিতে ভুল থাকার পরেও তা জমা নেওয়ায় এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...