Friday, June 19, 2026

ধর্মতলায় ধর্নার তৃতীয় দিন: নারীদিবসে আজ মহিলা-পুরুষ নির্বিশেষে মিছিলে যোগদানের আহ্বান মমতার

Date:

Share post:

নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তে বাংলার লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবারের পর শনিবার রাতেও ধর্না মঞ্চে রইলেন তৃণমূল সুপ্রিমো। রবিবাসরীয় সকাল সাড়ে দশটায় এদিনের কর্মসূচি শুরু হবে।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই আজ আন্তর্জাতিক নারী দিবস (international Women’s Day)উপলক্ষে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী-কর্মী- সমর্থকেরা মিছিল করবেন। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কালো পোশাকে মিছিলের কথা বলেছিলেন মমতা। শনিবার রাতে নিজের বক্তব্য শেষ করার সময় নেত্রী বলেন, পুরুষ-নারী নির্বিশেষে সকলেই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। কারণ ভাই-বোন সকলের মিলিত উপস্থিতিতে যেকোনও উদ্যোগ বা অনুষ্ঠান সফল হয়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের (TMC) নেতৃত্ব থেকে প্রতিনিধিরা দফায় দফায় গত দুদিনে মঞ্চে বক্তব্য রেখেছেন। আজ কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...