Saturday, June 27, 2026

চ্যাট জিপিটি থেকে গুগল জেমিনাই, রইল ফাইনাল ম্যাচের যাবতীয় ভবিষ্যদ্বাণী

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় মোতেরায় মহারণ। ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ( T20 World Cup final) ম্যাচ ঘিরে চড়ছে পারদ। পাল্লা দিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়াতেও চর্চা। চ্যাট জিপিটি থেকে গুগল জেমিনাই (ChatGPT, Gemini) সবর্ত্রই ভবিষ্যদ্বাণী হচ্ছে এই ম্যাচে। কোথাও এগিয়ে ভারত কোথাও আবার এগিয়ে কিউয়িরা।

চ্যাট জিপিটি বলছে টসে জিতবে ভারত। কিউয়িরা বড় রান করতে পারে, কিন্তু ভারত সেই রান তুলে ফেলবে, ৪ উইকেটে জয় পাবে টিম ইন্ডিয়া। গুগল জেমিনাইয়ের মতে, ভারত প্রথমে ব্যাট করলে ১৮৫ থেকে ২০৫ রান তুলতে পারে। তবে এই রান তুলতে পারবে না নিউজিল্যান্ড। ভারতের বোলিং অ্যাটাকের সামনে নির্ধারিত লক্ষ্যের আগেই থেমে যাবে নিউজিল্যান্ড। ২০-২৫ রানে জয় পেতে পারে ভারত।

এআই আবার তুলে ধরেছে কেন ভারত এগিয়ে, কারণ হিসাবে গুগল তুলে ধরেছে তিনটি কারণ। প্রথমত, ভারতের বোলিং শক্তিশালী। বুমরাহ-পাণ্ডিয়ারা যে কোনও ব্যাটিংয়ে ধস নামাতে পারে। দ্বিতীয়ত, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস। তৃতীয় কারণ, ঘরের মাঠে লক্ষাধিক দর্শকদের সামনে খেলা।

তবে কাগজে-কলমে নয়, খেলা হয় মাঠে। ২২ গজে যারা ভালো খেলবে তারাই জিতবে।

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...