Wednesday, June 24, 2026

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে চাকরির আকাল! বাংলাই ভরসা: গ্রুপ-ডি পরীক্ষার্থীদের তথ্য তুলে পোস্ট শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে চাকরির আকাল। পশ্চিমবঙ্গে চাকরির নিয়োগ পরীক্ষা হলেই উত্তরপ্রদেশ, বিহারের পরীক্ষার্থীরা আসেন। রবিবারের গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রেও তার পরিবর্তন হয়নি। পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কৃতজ্ঞতা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। লেখেন, “এখানে উল্লেখ্য এই পরীক্ষায় ২৭৫১ জন পরীক্ষার্থী নথিভুক্ত হয়েছেন। অন্যান্য রাজ্যের যার মধ্যে পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশ এবং বিহারের পরীক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্য যা আরেকবার প্রমাণ করে বাংলা মাননীয়া মুখ্যমন্ত্রীর অভিভাবকত্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ভরসার স্থল, কারণ ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’।”

এদিন এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী (Bratya Basu) লেখেন, “আমাদের রাজ্যের অভিভাবক মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে অনুসরণ করে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ১ম SLST (NTS), ২০২৫-এ গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আজ গ্রহণ করল।”

এরপরেই ভিনরাজ্যের পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে ব্রাত্য বসু লেখেন, “উক্ত পরীক্ষায় ৮লক্ষ ১৭হাজার ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ শতাংশ পরীক্ষার্থী ১৭০৭টি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন ৫৪০০ এরও বেশি শূন্য পদের জন্য। এখানে উল্লেখ্য এই পরীক্ষায় ২৭৫১ জন পরীক্ষার্থী নথিভুক্ত হয়েছেন অন্যান্য রাজ্যের যার মধ্যে পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশ এবং বিহারের পরীক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্য যা আরেকবার প্রমাণ করে বাংলা মাননীয়া মুখ্যমন্ত্রীর অভিভাবকত্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ভরসার স্থল, কারণ ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’।”

যেখানে বাংলায় প্রতি বছর প্রতিটি ক্ষেত্রে চাকরির জন্য নিয়োগের পরীক্ষা হয়, সেখানে বিজেপিশাসিত রাজ্যগুলিতে ক্রমেই বেকারের সূচক ঊর্ধ্বমুখী। আর সেই কারণেই বাংলায় যখন নিয়োগের পরীক্ষা হচ্ছে তখন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে প্রার্থীরা আসছেন বাংলায় চাকরির জন্য পরীক্ষা দিতে। এদিন গ্রুপ-সির পর গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষাতেও দেখা গেল একই ছবি। এত অপপ্রচার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা যে অটুট তা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...