Saturday, May 9, 2026

ম্যাচের আগে প্রিয়জনের মৃত্যু সংবাদ, শোক চেপেই ফাইনালে জ্বলে উঠলেন ঈশান

Date:

Share post:

শোকের ক্ষত বুকে নিয়েই বিশ্বকাপ জয় ঈশান কিষাণের(Ishan Kishan)। বিশ্বকাপ ফাইনালের ( T20 World Cup Final) আগে এক মর্মান্তিক শোকের খবর পান ঈশান। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর তুতো দিদি ও জামাইবাবু। পরিবারে শোকের ছায়া নেমে এলেও দেশের জার্সির দায়িত্ব ভুলে যাননি ঈশান কিষাণ (Ishan Kishan)। সেই গভীর মানসিক যন্ত্রণা নিয়েই মাঠে নেমে খেললেন দুরন্ত ইনিংস, আর বিশ্বকাপ জয়ের পর সেই সাফল্য উৎসর্গ করলেন প্রয়াত দিদির স্মৃতিতে।

ফাইনালের আগে ঈশানকে ফোনে তাঁর বাবা জানান, দুর্ঘটনায় দিদি ও জামাইবাবুর মৃত্যু হয়েছে। সেই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ঈশান। তবে সেই সময় সতীর্থরা মনে সাহস জুগিয়েছিলেন। এরপরই ঠিক করে নেন বিশ্বকাপ জিতলে সেই সাফল্য দিদিকেই উৎসর্গ করবেন। হাফসেঞ্চুরি করার পর আকাশের দিকে ব্যাট তুলে দিদির স্মৃতিকে সম্মান জানান তিনি।

টি ২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মাত্র ২৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঈশান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে একের পর এক বল বাউন্ডারির (Boundary) বাইরে পাঠান তিনি। শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দুটি দারুণ ক্যাচ (Catch) ধরে দলের জয়ে বড় অবদান রাখেন।

ম্যাচ শেষে ঈশান বলেন, “ফাইনালের আগে জানতে পারি দিদি দুর্ঘটনায় মারা গিয়েছে। খুব কঠিন সময় ছিল। তবুও দলের কথা ভেবেই মাঠে নামি। আজ নারী দিবসের দিনে বিশ্বকাপ জিততে পেরে ট্রফিটা দিদিকেই উৎসর্গ করছি।” তিনি আরও জানান, এই বিশ্বকাপ তাঁর কাছে ফিরে আসার লড়াইও ছিল। নিজের খেলায় মন দিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিরাট কোহলির (Virat Kohli) কাছ থেকেই।

এদিকে, বেশ কয়েক বছর ধরেই অদিতি হুন্ডিয়ার সঙ্গে প্রেম করছেন ঈশান। তবে বিষয়টা খুব একটা প্রকাশ্যে আনেননি। বিশ্বকাপ ফাইনালের দিন মাঠে ঈশানের সঙ্গে দেখা গেল অদিতিকে। অদিতি পেশায় মডেল। এবার কি বিয়ের পিঁড়িতে ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষান?

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...