Monday, March 9, 2026

ডায়ারিয়া আক্রান্ত AIIMS মঙ্গলগিরির ২৫ আবাসিক পড়ুয়া

Date:

Share post:

রক্ষণাবেক্ষণে গাফিলতি? অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি (Mangalagiri) AIIMS-এর হস্টেলের (Hostel) পড়ুয়াদের একাংশ ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। কমপক্ষে ২৫ জন পড়ুয়া ডায়ারিয়াতে আক্রান্ত বলে জানা গিয়েছে। বমি-সহ একাধিক উপসর্গ নিয়ে তাঁরা AIIMS হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দূষিত পানীয় জল থেকেই এমন ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কয়েকদিন আগে ওই আবাসিক পড়ুয়াদের একাংশ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে শুরু করেন। হস্টেল কর্তৃপক্ষের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অসুস্থ পড়ুয়াদের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক চিকিৎসার পরেও সুস্থতার লক্ষণ দেখা না যাওয়ায় ওই পড়ুয়াদের মেডিক্যাল পরীক্ষা করা হলে ধরা পড়ে ডায়ারিয়া।

মনে করা হচ্ছে দূষিত পানীয় জলের ফলেই এই ঘটনা ঘটেছে। হস্টেলের জলের ট্যাঙ্ক, পাইপলাইন, জলের কল পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞরা ৪০টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন। হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক এবং AIIMS মঙ্গলগিরি কর্তৃপক্ষের তরফে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার পরেই অভিভাবকদের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আগে থেকেই কেন গুরুত্ব দেওয়া হয়নি এই নিয়েও উঠছে প্রশ্ন। আপাতত হস্টেলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাকি আবাসিকদের জন্য বাইরে থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী।...

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা...

ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাচ্ছে বিজেপি: ধর্নামঞ্চে বিস্ফোরক প্রাক্তন IPS প্রসূন

বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Protest)। সোমবার ধর্নার...

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...