Monday, March 9, 2026

৬০ লক্ষকে বাদ দিয়ে কীভাবে ভোট ঘোষণা: কমিশনকে নিরাপত্তা দেওয়ার দাবি পেশ কংগ্রেসের

Date:

Share post:

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে ধর্না অবস্থান পর্যন্ত এগিয়েছে, তখন বাংলায় প্রাসঙ্গিকতা খুঁজতে সেই ন্যায্য ভোটারদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা একাধিক বিরোধী দলের। সোমবার নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে সঙ্গে বৈঠকে সিপিআইএমের পরে কংগ্রেসের (Congress) তরফেও রাজ্যের ন্যায্য ভোটারদের পক্ষে সওয়াল করা হয়। সেই সঙ্গে যত দফায় নির্বাচন (election phase) হলে কমিশনের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব, তত দফার দাবি তোলে কংগ্রেস।

কংগ্রেসের তরফে বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য, আইনজীবী আশুতোষ চট্টোপাধ্যায় ও অর্থনীতিবিদ প্রসেনজিৎ বোস কমিশনের বৈঠকে যোগ দেন। সেখানে তাঁরা প্রথমেই নিরাপত্তা নিয়ে দাবি তোলেন। দাবি করেন, নির্বাচনে নিরাপত্তা দেওয়ার যাবতীয় দায় কমিশনের (Election Commission)। সেক্ষেত্রে কীভাবে তাঁরা সেটা দিতে পারবেন, সেটা তাঁদেরই নিশ্চিত করতে হবে।

রাজ্যে এসআইআর পদ্ধতিতে যেভাবে হয়রান সাধারণ মানুষ তার জন্য কমিশন ও তাঁদের অধীনে কাজ করা কর্মীদের পারস্পরিক সম্পর্কে সমস্যাকেই তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব সোমবারের বৈঠকে। তাঁদের দাবি, কমিশন যাঁদের দিয়ে এসআইআরের (SIR) কাজ করাচ্ছিলেন, তাঁদের সঙ্গে কমিশনের সম্পর্ক ও দুতরফের কাজ কীভাবে সম্মিলিত হবে, তার জবাব কমিশনকেই দিতে হবে।

আরও পড়ুন : কেন মহিলাদের ভোট কাটছেন: তৃণমূল প্রতিনিধিদলের প্রশ্ন শুনে মেজাজ হারালেন জ্ঞানেশ!

তবে নির্বাচন এক দফায় হোক বা একাধিক, ভোটারদের তালিকায় নাম নিশ্চিত না হলে ভোট সম্ভব কীভাবে সম্ভব মুখ্য নির্বাচন কমিশনারকে এই প্রশ্ন করেন কংগ্রেস নেতারা। তাঁদের প্রশ্ন, অ্যাডজুডিকেশন যদি সম্পূর্ণ না হয়, ৬০ লক্ষ ভোটারকে বাদ রেখে কী করে ভোটার তালিকা (voter list) প্রকাশ করবেন? আর ভোটার তালিকা যদি ঘোষণা না হয় তবে কীভাবে ভোট ঘোষণা করবেন?

spot_img

Related articles

নারী নিরাপত্তা থেকে ভিন রাজ্যে বাঙালি খুন: বিজেপিকে আক্রমণ সুদীপের

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নামঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ...

ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী।...

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা...

ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাচ্ছে বিজেপি: ধর্নামঞ্চে বিস্ফোরক প্রাক্তন IPS প্রসূন

বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Protest)। সোমবার ধর্নার...