Sunday, May 10, 2026

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সন্ধেয় বলতে উঠে একের পর তিরে জ্ঞানেশ কুমারকে বিদ্ধ করেন তৃণমূলের সেনাপতি। বলেন, “২০০ মানুষের মৃত্যু হল যাঁর জন্য তিনি বাংলায় এসে রাজনৈতিক নেতার মতো হাত নাড়ছেন।“

তীব্র আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “৬০ লক্ষ মানুষের নাম ইচ্ছে করে জোর জবরদস্তি করে তালিকায় বাদ রাখা হয়েছে যাতে তাঁরা তৃণমূলকে ভোট দিতে না পারেন। আমি প্রথম দিনই এসআইআর-এর বৈঠক করে বলেছিলাম নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।“ তৃণমূলের সেনাপতির কথায়, “এই ভোট বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার। কমিশন বিজেপির সহকারী সংস্থা। এই ভোট প্রতিবাদ প্রতিরোধের। আমাদের দাবি প্রত্যেকটা মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। এই লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই।“

সংবাদ মাধ্যমকে উদ্দেশ করে অভিষেক বলেন, “আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো একটা প্রশ্ন জ্ঞানেশ বাবুকে (Gyanesh Kumar) করবেন। ৮০ শতাংশ মানুষ যাদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত তাহলে কোন আইন অনুযায়ী তাদের ভোটাধিকারের অধিকার জোর জবরদস্তি করে কেড়ে নিচ্ছেন।“

বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। দেশের রাজধানী দিল্লিতে সন্ত্রাসবাদীরা ঢুকে হামলা চালিয়ে দিল। পেহেলগাম চারজন সন্ত্রাসবাদী ঢুকে নিরীহ মানুষদের হত্যা করে দিল।“

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...