Sunday, May 10, 2026

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

Date:

Share post:

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, ধর্নামঞ্চে এসআইআর-হেনস্থার প্রতিবাদে ছবি আঁকলেন মমতা। মুখ্য নির্বাচনী কমিশনারকে Vanish বলে ছবিতেও তীব্র কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী।

এদিন মঞ্চে বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদ মঞ্চে ছবি আঁকছেন শিল্পীরা। রং-তুলি হাতে তুলে নেন তৃণমূল সুপ্রিমোও। এর আগেও অনেক বিষয় নিয়ে ছবি এঁকেছেন মমতা। এদিনও এসআইআর-হেনস্থার প্রতিবাদে ছবি আঁকলেন তৃণমূল সুপ্রিমো। সবুজ ক্যানভাসে সাদা রঙে ‘VANISH’ লিখে বৈধ ভোটারদের নামবাদের তীব্র প্রতিবাদ করেন মমতা। ইংরেজি হরফে লেখেন SIR-ও।

ছবি আঁকার ব্যাখ্যা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “এই ছবিটা প্রতীকী। আমাদের শিল্পীরা আঁকছেন। এসআইআরে যাঁদের মৃত্যু হয়েছে, মানে সমস্ত ডেডবডিগুলি ভ্যানিশ করে দিয়েছে, সেই জন্য পাশে দুটো মালা রাখা, যাঁরা মারা গিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য দিয়ে মালাগুলি রাখা আছে। এটা প্রতীকী। অন্য কিছু নয়।“

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে শুক্রবার থেকে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁকে ধর্না তুলতে অনুরোধ করেন। বলেন, “দিদিকে অনুরোধ করব, আপনি রাস্তায় থাকতে চান! কিন্তু রাজ্যের মানুষের স্বার্থে তাঁদের জন্য লড়াইয়ের কথা ভেবে আপনার সুস্থ থাকা জরুরি। আপনি শরীর খারাপ করবেন না। তৃণমূলের ছাত্র-যুব আছে। তারা বুঝে নেবে।“ তবে, এদিন সকাল থেকেই ফের ধর্নামঞ্চে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। এঁকেছেন ছবিও।

Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...