Tuesday, March 10, 2026

খেলা চলবে: আপাতত ধর্না তুলে জানালেন মমতা

Date:

Share post:

বৈধ ভোটারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ের প্রথমার্ধে এগিয়ে গেল তৃণমূল (TMC)। মঙ্গলবার এসআইআর নিয়ে শুনানিতে শুধু ভর্ৎসনা নয়, নির্বাচন কমিশনের বাড়বাড়ন্ত আটকে তাদের এক্তিয়ার বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে। তাই চিন্তার কিছু নেই। এরপরই ধর্মতলার মঞ্চ থেকে সাময়িকভাবে ধর্না প্রত্যাহার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে। তার পাশাপাশি মমতার ঘোষণা, ‘নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। ২৫ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হয়ে গেলেও এটা খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। আমরা এখন দেখব। আমাদের পিটিশন অনুযায়ী নির্দেশগুলি হয়েছে। পর্যবেক্ষণগুলিও আমরা জেনেছি।’

এসআইআরের মাধ্যমে ভোটারদের নাম বাদ, হয়রানি ও যড়যন্ত্রের প্রতিবাদে চলতি মাসের ৬ তারিখ থেকে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকে কর্মী- সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন রাজনীতি থেকে ক্রীড়া- সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। প্রথম দিনের মতো ধর্নার পঞ্চম তথা শেষ দিনেও মমতার পাশে ছিলেন অভিষেক। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। এখন নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার সুযোগ নেই। ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ গিয়ে থাকে, আমাদের কাছে আসবেন। আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব।” ধর্নামঞ্চ থেকে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, ‘প্রচার করতে যে টাকা খরচ হচ্ছে, সেই টাকা তো ভর্তুকি দিতে পারেন। অন্তত কিছু না হলে ১ টাকা হলেও কমত। পাঁচ টাকা হলেও কমত। দুটো দলের উপর ভরসা করে সরকার চালাচ্ছে বিজেপি। কতদিন এই সরকার টিকবে তার ঠিক নেই। এমনতিই ২০০ লক্ষ কোটি টাকার উপর দেনা করে বসে আছে। আগামী দিনে কী করবে, কেউ জানে না।’ আরও পড়ুন: নরেন্দ্র মোদিরা কয় ভাই: লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কারণ তুলে বিস্ফোরক দেবাংশু

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবারে ধর্নামঞ্চে উপস্থিত হয়ে নেত্রীকে ধর্না তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন। এদিন মমতা বলেন, “অনেকটা বিচার পাওয়া গিয়েছে। যার জন্য আমরা পাঁচ দিন রাস্তায় বসে আছি। অভিষেক সভার সকলের মতামত নিয়েছে। বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে। পাঁচ দিন তো আমরা রাস্তায় আছি। আমি দরকার হলে ৫০ দিনও থাকতে পারি। অভিষেকের যে প্রস্তাব, আমরা কি ধর্নাটি আজকের মতো তুলে নিতে পারি?” মুখ্যমন্ত্রীর প্রশ্নের পর সকলে সমস্বরে সম্মতি জানালে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান,আপাতত এই ধর্না তুলে নেওয়া হচ্ছে। শেষে তিনি বুলেন, “সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের জয়যাত্রা এখানের মঞ্চ থেকেই শুরু হয়েছিল। আগামী দিনেও জেনে রাখবেন, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়। আমরা দেখলাম, মা কালীও আমাদের সঙ্গ দিলেন। মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন কেউ কেউ। বুঝতে পারছেন, মা-ও কিন্তু ভালবাসেন মানবিকতা, মনুষ্যত্ব এবং সকলকে নিয়ে একসঙ্গে বাস করা।” এরপরই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...