Thursday, March 12, 2026

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ তার সুফল ষোলআনা বোঝেন। লোকাল ট্রেন থেকে সুপার ফাস্ট – কোনও কিছুই চলে না সময়ে। এরপরেও ভাড়া বাড়াতে বা বিপুল দামের ট্রেন উদ্বোধন করে এতটুকু লজ্জিত হন না রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এবার সংসদে প্রধানমন্ত্রীর গর্বের বন্দে ভারতের (Vande Bharat) ভাড়া নিয়ে প্রশ্ন তুললে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও তার সদুত্তর দিতে পারেনি রেল মন্ত্রক (Ministry of Railway)।

মোদি সরকারের ঢাক-ঢোল পেটানো বন্দে ভারত এক্সপ্রেস আদতে যাত্রীদের পক্ষে কতটা উপযোগী তা পুঙ্খানুপুঙ্খভাবে সংসদে জানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্দে ভারতের স্লিপারে হাওড়া-গুয়াহাটি, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং হাওড়া-মালদহ টাউন রুটে কোন শ্রেণির ভাড়া কত, তা নিয়ে বিস্তারিত তথ্য দাবি করলেন অভিষেক।

আরও পড়ুন : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

শুধু তাই নয়, বন্দে ভারত (Vande Bharat) স্লিপার সার্ভিসের সঙ্গে একই রুটে চলাচলকারী অন্যান্য এক্সপ্রেস ও মেল ট্রেনগুলোর তুলনামূলক ভাড়ারও তথ্য দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। অভিষেকের প্রশ্ন, বিজ্ঞাপিত নতুন ভাড়া পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত যাত্রীদের অর্থনৈতিক ক্ষমতার সঙ্গে কি আদৌ সঙ্গতিপূর্ণ? অভিষেকের প্রশ্নের সদুত্তর অবশ্য দিতে পারেনি রেল।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...