Tuesday, June 23, 2026

মুম্বইয়ের দূষণ নিয়ে সরব দীপিকা, নিশানায় প্রশাসন

Date:

Share post:

গ্ল্যামার দুনিয়ার ইয়ুথ আইকন হলেও এবার সামাজিক সমস্যায় মুখ খুললেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার মুম্বইয়ের বাতাসের গুণমান সূচক বা AQI পৌঁছেছে ১৫৯-এ। চিকিৎসকদের মতে এটা ‘অস্বাস্থ্যকর’। এই পরিস্থিতিতে শহরের দূষণ মানচিত্রের একটি স্ক্রিনশট নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “এই শহরের নাগরিক এবং শিশুদের দমবন্ধ হয়ে আসছে, এটা কীভাবে মেনে নেওয়া যায়?”

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এবং স্বাস্থ্য দফতরকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অভিনেত্রী সইয়ামি খের এবং রিচা চাড্ডাও এই নিয়ে মুখ খুলেছেন। সইয়ামি মাস্ক পরে দৌড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়ে এই অবস্থাকে ‘ডিসটোপিয়ান’ সময়ের সঙ্গে তুলনা করেছিলেন। রিচা চড্ডা এই পরিস্থিতিকে ‘মনুষ্যসৃষ্ট ট্র্যাজেডি’র তকমা দিয়েছেন যাকে বলে ম্যানমেড ট্র্যাজেডি। আরও পড়ুন: রান্নার গ্যাসের আকালে থমকে যাচ্ছে রেস্তোরাঁ, আয় কমছে গিগ ওয়ার্কারদেরও

প্রসঙ্গত, আগামী ২৪ ডিসেম্বর সিদ্ধার্থ আনন্দের ছবি ‘কিং’ মুক্তি পেতে চলেছে। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে ষষ্ঠবার জুটি বাঁধছেন দীপিকা। সুহানা খান এবং অভিষেক বচ্চনকে দেখা যাবে এই ছবিতে। দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সায়েন্স-ফিকশন অ্যাকশন ছবি ‘AA22’-তেও অভিনয় করতে চলেছেন দীপিকা। ২০২৭ সালে সেই ছবি মুক্তি পেতে চলেছে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...