Tuesday, June 23, 2026

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Sathi) প্রকল্পের আওতায় আসছেন টলিপাড়ার প্রায় ৭ হাজার টেকনিশিয়ান। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেই বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংবাদ জানিয়েছেন সাংসদ ও অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে লেখা আবেদনপত্রের ফটোকপি শেয়ার করে দেব লিখেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।”

দীর্ঘদিন ধরেই বাংলা চলচ্চিত্র জগতের নেপথ্য থাকা কলাকুশলীদের জন্য স্বাস্থ্যবিমা বা মেডিক্লেমের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই টেকনিশিয়ানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে এনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেব। তাঁর আবেদনের পরই বিষয়টি বিবেচনা করে টলিউডের হাজার হাজার কলাকুশলীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা অনুমোদন করেন মুখ্যমন্ত্রী। তবে শুধু এক্ষেত্রে নয়, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রেও দেবের আবেদনকে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: মুম্বইয়ের দূষণ নিয়ে সরব দীপিকা, নিশানায় প্রশাসন

জানা গিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ১৪ মার্চ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পও আয়োজন করা হবে। সেখানে উপস্থিত হয়ে টেকনিশিয়ানরা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। টলিপাড়ার সঙ্গে যুক্ত বহু টেকনিশিয়ান দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যসুরক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে এখন থেকে তাঁদের চিকিৎসা সংক্রান্ত খরচের ক্ষেত্রে বড় সুরাহা মিলবে বলে মনে করা হচ্ছে। স্টুডিওপাড়ার বহু কলাকুশলীও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...