Wednesday, May 13, 2026

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

Date:

Share post:

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred) প্রতিযোগিতায়। বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে প্রায় ৬২ লক্ষ টাকা দিয়ে কিনেছে সঞ্জীব গোয়েন্‌কার অংশীদারিত্ব থাকা ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (Manchester Super Giants)। রিচার সঙ্গে একই দলে খেলবেন মহিলা ক্রিকেটের ‘কুইন’ স্মৃতি মান্ধানাও (Smriti Mandhana)।

স্মৃতি এবং রিচা দুজনে ডবলুপিএলে (WPL) আরসিবির হয়ে খেলেন। দেশের জার্সি গায়ে বিশ্বকাপ জেতার পর দুজনে নিজেদের ফ্রাঞ্চাইজির হয়ে দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাবও জিতেছেন। এবার বিদেশের মাটিতে দুজনের ক্রিকেটীয় সমীকরণ দেখার অপেক্ষায় অনুরাগীরা। এই একই দলে থাকছেন মেগ ল্যানিং, সোফি একলেস্টোনের মতো তারকারাও। ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (the hundred tournament) প্রতিযোগিতায় বেশির ভাগ দলের মূল অংশীদার ভারতীয় মালিকেরা। অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) খেলবেন সানরাইজার্স লিডসের হয়ে। সারদান ব্রেভের হয়ে খেলবেন জেমিমা রড্রিগেজ (Jemima Rodriguez)। এবারের প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও ক্রিকেটার জায়গা পাননি। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পরই ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ শুরু হবে বলে জানা গেছে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...