Wednesday, May 13, 2026

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস! জোড়াসাঁকোর বহুতলে আতঙ্ক

Date:

Share post:

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস উত্তর কলকাতার (North Kolkata) জোড়াসাঁকোর (Jorasanko) কলাবাগান এলাকায়। শুক্রবার (Friday) সকালে একটি পুরনো বহুতল বাড়ির সিঁড়ির বড় অংশ আচমকা ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও সিঁড়ি ধসে পড়ার ফলে অন্তত ২২ জন বাসিন্দা বাড়ির ভেতরেই আটকে পড়েন। ঘটনার জেরে বাড়ি মালিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভাড়াটেরা।

জোড়াসাঁকোর (Jorasanko) প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো ওই বাড়িটিকে আগেই ‘বিপজ্জনক’ (Dangerous) বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা (Kolkata Municipality)। দীর্ঘদিন ধরে বাড়িটির জীর্ণ অবস্থার কথা জানিয়ে আসছিলেন বাসিন্দারা। এদিন মেরামতির কাজ চলাকালীনই হঠাৎ সিঁড়ির একটি বড় অংশ ভেঙে পড়ে যায়।

বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কোনও নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করা হয়েছিল। এমনকী মেরামতির আগে ভাড়াটেদের (Rented) অন্যত্র সরানোর ব্যবস্থাও করা হয়নি বলে দাবি তাঁদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর (Councilor)। আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কাউন্সিলরের আশ্বাস, ভাড়াটেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই বাড়িতে আর কোনও মেরামতির কাজ করা যাবে না। বিষয়টি নিয়ে তিনি কলকাতার মেয়র (Mayor) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...