Wednesday, May 13, 2026

দানবাক্সে ৩.০৭ কোটি! কর্নাটকের মন্দিরে রেকর্ড সংগ্রহ

Date:

Share post:

তিরুমালা তিরুপতি বা মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক বা পুরীর জগন্নাথ মন্দির নয়। এবার কর্ণাটকের শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দিরের (Renuka Yellamma Temple) দানবাক্সে কোটি কোটি টাকা, সোনা, রুপো। টানা তিন ধরে চলল সেই অর্থ গোনার কাজ (Temple Donation Record)। ছাত্রছাত্রী থেকে মন্দিরের কর্মী সকলে মিলে অর্থ গোনার কাজ শেষ করেছেন।

কর্ণাটকের বেলাগাভি জেলার সাওদাত্তি তালুকের উপকণ্ঠে অবস্থিত এই বিখ্যাত মন্দির। শুক্রবার দানবাক্স খোলার পর দেখা গেল, মোট সংগ্রহ হয়েছে ৩.০৭ কোটি টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ২.৭৮ কোটি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দান হিসেবে পাওয়া গিয়েছে প্রায় ১০০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক মূল্য ১৬.১৬ লক্ষ টাকা। এছাড়াও ৪ কেজি ৫৪৭ গ্রাম রুপোর গয়না, যার বাজারমূল্য প্রায় ১২.৩৫ লক্ষ। আরও পড়ুন: সঙ্কট তৈরি করে রাজ্যকে কালো বাজারি রুখতে নির্দেশ কেন্দ্রের

শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দির দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। সারা বছরই এখানে ভক্তদের ভিড় থাকে। মন্দিরের দানবাক্স থেকে অর্থ গোনার কাজ চলেছে ৯ থেকে ১২ মার্চ। সাম্প্রতিক সময়ে এটিই অন্যতম বড় সংগ্রহ।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...