Friday, May 15, 2026

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

Date:

Share post:

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয় দলের টেস্ট ও ODI অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক সাফল্য উদযাপনে নমন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সম্মানিত করা হবে প্রাক্তন ক্রিকেটার রজার বিনি ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে (Mithali Raj)। বোর্ডের সিদ্ধান্তমাফিক, ক্রিকেটে অসামান্য অবদানের জন্য রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কর্নেল সিকে নাইডু-র নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কারে (Lifetime Achievement Awards) সম্মানিত করা হবে।সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

রবিবাসরীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচটি আইসিসি (ICC) ট্রফিজয়ী ভারতীয় দলকে সম্মানিত করা হবে। তালিকায় রয়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ও ২০২৬ টি-২০ বিশ্বকাপজয়ী পুরুষ দল, ২০২৫ মহিলা বিশ্বকাপজয়ী দল এবং অনূর্ধ্ব-১৯ পুরুষ (২০২৬) ও মহিলা (২০২৫) বিশ্বকাপজয়ী দল। ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য শেফালি বর্মা (Shefali Verma,), ইরা যাধবদেরও (Ira Yadav) পুরস্কৃত করা হবে।মুম্বইয়ের আয়ুষ মাত্রের নেতৃত্বেই জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ পুরস্কার পেতে চলেছেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেটের (Indian Women’s Cricket) কিংবদন্তি মিতালি রাজকে দেওয়া হবে বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (মহিলা)। ঘরোয়া ক্রিকেটের সেরা সংস্থা হিসেবে পুরস্কার পাবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...