Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

Date:

Share post:

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল (Dev and Koel) কি একসঙ্গে কোনও সিনেমা করছেন? না। আসলে তাঁরা স্টুডিও পৌঁছেছেন সম্পূর্ণ অন্য এক কারণে। অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবের (Dev) অনুরোধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাত হাজারের বেশি ফিল্ম টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেন।

এই প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বাংলা বিনোদন জগতের ফিল্ম টেকনিশিয়ানরা। এদিন রেজিস্ট্রেশনের কাজ দেখতে স্বাস্থ্য সাথী শিবিরে (Swasthya Sathi Registration Camp) হাজির দেব ও কোয়েল।

আগেই জানানো হয়েছিল যে শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে বিশেষ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন কলাকুশলীরা। সেই কাজ কতটা এগোলো তা তদারকি করতে বন্ধু দেবের (Dev) সঙ্গে এদিন দুপুরে রাজ্যসভার নতুন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক (Koel Mallick) পৌঁছে যান স্টুডিওতে। দুই তারকা সাংসদকে এভাবে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তব চরিত্রে দেখে আপ্লুত কলাকুশলীরাও।স্বাস্থ্যসাথী কার্ড করাতে আসেন পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, আর্টিস ফোরামের সম্পাদক শান্তিলাল-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই।

স্টুডিও থেকে মুখ্যমন্ত্রীকে এই পদক্ষেপের জন্য ফের ধন্যবাদ জানিয়েছেন দেব। এদিন সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভিড় জমান কলাকুশলীরা। বেশ কয়েকজনের সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা যায় রাজনীতিতে নবাগতা অভিনেত্রী- সাংসদ কোয়েলকে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...