Thursday, May 14, 2026

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

Date:

Share post:

EXCLUSIVE
অভিজিৎ ঘোষ

ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তার মাঝেও নজর কাড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (former state president) দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্টই গভীর। তাঁকে পছন্দও করেন নরেন্দ্র মোদি। কিন্তু পাকেচক্রে দিলীপকে হঠাৎই ব্যাক বেঞ্চ চলে যেতে হয়েছিল। বহুদিন বাদে প্রধানমন্ত্রীর সভায় আবার মঞ্চে দিলীপ।

একে একে পরিচিত হতে হতে দিলীপের কাছে এসেই প্রধানমন্ত্রী তাঁর হাতটা ধরে টানলেন। তারপর অনুযোগের ভঙ্গিতে বললেন, আরে দিলীপজি, শাদি কিয়ে হ্যায়, মিঠাই কাব খিলাওগে। অপ্রস্তুত হয়ে পড়লেন দিলীপ। অন্যদের মধ্যে তখন হাসির রোল। পাশ থেকে কেউ একজন বললেন হামলগ ভি মিঠাই খানেকে লিয়ে তড়প রাঁহা হুঁ । পাল্টা জবাব ঠোঁটের কোণায় রেখেছিলেন দিলীপ (Dilip Ghosh)। প্রধানমন্ত্রীকে বললেন, চুনাও হোনে দিজিয়ে, উসকে বাদ জরুর খিলায়াঙ্গে। প্রধানমন্ত্রীর পাল্টা সতর্ক বাণী – হাঁ – খিলানাহি পরেগা…

আরও পড়ুন : দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

বহুদিন পর ব্রিগেড! আর ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দিলীপ ঘোষ। ফের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রইলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং সফলতম নেতা দিলীপ ঘোষ।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...