Saturday, March 14, 2026

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

Date:

Share post:

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে। নির্বিঘ্নে তা ভারতের মাটি ছোঁবে, জানিয়েছে ভারতীয় নৌসেনা। এবার পালা পশ্চিম হরমুজ (Strait of Hormuz) থেকে ভারতের জাহাজের দেশে ফেরা। কেন্দ্রের জাহাজ মন্ত্রকের (Ministry of Shipping) তরফে জানানো হল, এবার পশ্চিম প্রান্ত থেকে দুটি জাহাজ (Indian flagged ship) ভারতের দিকে রওনা দেয় প্রাকৃতিক গ্যাস (LPG) নিয়ে। অন্যদিকে ইরানে (Iran) আটকে পড়া ভারতীয় পড়ুয়াদেরও দেশে ফেরার প্রক্রিয়া শনিবার শুরু হল।

শনিবার কেন্দ্রের জাহাজ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হল, হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত পারস্য উপসাগরে ভারতের ২৪টি জাহাজ আটকে রয়েছে। তার মধ্যে শিবালিক ও নন্দা দেবী ভারতের দিকে রওনা দিয়েছে। দুটি জাহাজেই এলপিজি রয়েছে। দুটিতে মিলিতভাবে ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি (LPG) রয়েছে। দুটি জাহাজ যথাক্রমে মুন্দ্রা ও কান্ডলা বন্দরে এসে ভিড়বে। শিবালিক ১৬ মার্চ ও নন্দা দেবী ১৭ মার্চ ভূখণ্ড ছোঁবে, বলে জানানো হয় মন্ত্রকের তরফে।

তবে এরপরেও ২২ টি ভারতের জাহাজ পারস্য উপসাগরে (Persian Gulf) আটকে থাকবে। যেগুলিকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পার হতে হবে। সেখানে আটকে রয়েছেন ৬১১ জন ভারতীয় নাবিক। তবে আশার কথা গত ২৪ ঘণ্টায় কোনও ভারতীয় জাহাজের উপর হামলা হয়নি। এমনকি অন্য কোনও জাহাজে হামলার কারণে কোনও ভারতীয় নাবিক প্রাণ হারাননি বলেও জানানো হয় জাহাজ মন্ত্রকের তরফে।

আরও পড়ুন : হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অন্যদিকে ভারতের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতির কারণে এখন সেই দেশে আটকে পড়া ভারতীয়দেরও ফেরার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সময়ই সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা ভারতের প্রশাসনের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। শনিবার প্রথম ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের একটি দল রওনা দেয় ভারতের পথে। তবে ইরানের আকাশ পথ বন্ধ থাকায় আর্মেনিয়া হয়ে ভারতে রওনা দেবেন। এমনকি বিদেশ মন্ত্রকের সূত্র অনুসারে তাঁরা আর্মেনিয়া থেকে ভারতের পথে রওনাও দিয়ে দিয়েছেন।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...