Friday, May 15, 2026

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

Date:

Share post:

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে উত্তরপ্রদেশের (UP) উত্তর অংশ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আপাতত মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা থাকবে। রবিবার ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস উত্তরবঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে গোটা সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে তিলোত্তমায়। সোমবারের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি হবে। মালদহ ও দুই দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের। রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...