Saturday, May 16, 2026

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

Date:

Share post:

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের তির লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দিকে। ঘটনার দায় যদিও স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। হুমকি-বার্তায় বলা হয়েছে বাদশা ‘হরিয়ানার সংস্কৃতি নষ্ট করছেন’। নিজেকে সংযত না করলে আবার হামলা করা হবে বলেও জানানো হয়েছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

২০২৪ সালে একটি ক্লাবে বাদশার উপরে হামলা চালানো হয়। এদিনের বার্তায় সেই ঘটনার কথা তুলে বলা হয়েছে, ওই হামলাটি ‘শুধুমাত্র ট্রেলার ছিল’। এরপরে আরও বড় হামলা হবে। বলা যায় সময় খারাপ যাচ্ছে বাদশার! এর মাঝেই আবার একটি মামলায় ফেঁসে রয়েছেন তিনি। হরিয়ানভী ভাষায় ‘টটীরী’ নামে তিনি একটি গান গেয়েছেন। ওই গানে মহিলাদের প্রতি কুরুচিকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ। এই নিরিখে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার হরিয়ানার মহিলা কমিশন তাঁর গ্রেফতারিরও দাবিও জানায়।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে আরও একটি বার্তায় পানিপতের অসন্ধ রোড এলাকায় একটি হামলার দায় স্বীকার করা হয়েছে। কিছুদিন আগে পানিপতে এক হাওয়ালা এজেন্টের দফতরের সামনে গুলি চালানো হয়। এদিনের বার্তায় বলা হয়েছে হাওয়ালাদের মাধ্যমে ভারত থেকে বিদেশে টাকা পাঠিয়ে দেওয়ায় দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে তাই এই কাজ বন্ধ না করা হলে, আরও বড় হামলা করা হবে। আপাতত গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই দুই অনলাইন হুমকি-বার্তা সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনও সদস্য পাঠিয়েছে না নেপথ্যে বড় কোন রহস্য আছে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...