Saturday, May 16, 2026

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

Date:

Share post:

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। রবিবার বিকেলে মোট ৬০ জন দোকানদারের হাতে চাবি-সহ দোকানের মালিকানা তুলে দেন স্বয়ং অভিষেক। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নামে ভক্তিভরে পুজোও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মন্দিরে ঢোকা ও বেরনোর সময় উৎসাহী মানুষের সঙ্গে হাত মিলিয়ে ছবিরও আবদার মেটান তিনি। স্লোগান ওঠে ‘জয় বাংলা’।

ভস্মীভূত দোকান নতুনভাবে ফিরে পেয়ে সাংসদ অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ দোকানদাররা। বলছেন, স্বপ্নেও ভাবিনি এমন সুন্দর পাকা দোকান পাব! এবার আরও পুণ্যার্থী আসবেন মন্দিরে, ব্যবসা বাড়বে!

বছরদুয়েক আগে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিষ্ণুপুরের বড় কাছারি শিবমন্দির সংলগ্ন দোকানপাট। সেইসময় খবর পেয়েই সেখানে গিয়ে দোকানদার সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার কথা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভস্মীভূত দোকানগুলি আবার নতুনভাবে গড়ে দেবেন তিনি। সেইমতো এদিন মন্দির সংলগ্ন পুনর্নির্মিত দোকানগুলি ফিতে কেটে উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রত্যেক দোকানদারের হাতে সেই দোকানের চাবি-সহ অ্যালটমেন্ট অর্ডার ও স্যাংশন অর্ডার তুলে দেন। দোকানগুলির পাশাপাশি সাংসদ তহবিল থেকে ওয়াটার এটিএম, শৌচালয়, ঝরনা ক্লকরুম-সহ দুটি মূল প্রবেশদ্বারও নতুনভাবে গড়ে দিয়েছেন অভিষেক।

নতুন পাকা দোকান পেয়ে আপ্লুত দোকানদাররা অভিষেককে ধন্যবাদ জানিয়ে বলছেন, আগে কোনওরকমে ছাউনি দেওয়া কুঁড়ে ঘর ছিল। স্বপ্নেও ভাবিনি এখানে ব্যবসার জন্য কোনওদিন পাকা ঘর পাব। এখন আরও মানুষ আসবেন, দোকান আরও ভাল চলবে। দোকানদারদের হাতে  চাবি-সহ মালিকানা তুলে দিয়ে অভিষেক মন্দিরে বাবা বড় কাছারির দর্শন করেন। আচার মেনে ভক্তিভরে তৃণমূল কংগ্রেসের নামে পুজো দেন অভিষেক। পুরোহিতের কাছ থেকে নেন আশীর্বাদী ফুল। মন্দিরের কর্মচারীদের সঙ্গে কথা বলেন, মেটান সেলফির আবদারও। মন্দিরে ঢোকার সময় থেকেই অভিষেককে একবার দেখতে ও তাঁর সঙ্গে হাত মেলাতে পথের দু’ধারে ভিড় জমান অসংখ্য মানুষ।

আরও পড়ুন – তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...