Monday, March 16, 2026

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

Date:

Share post:

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার (Dinhata Attack) ভিলেজ-২ গ্রাম পঞ্চয়েতে যুব তৃণমূল কর্মী সায়ন চট্টোপাধ্যায়কে (Shayon Chaterjee) ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি একটি বুথের তৃণমূল যুব সভাপতির দায়িত্বে রয়েছেন। সায়ন অভিযোগ জানান রাতে বাড়ি ফেরার পথে বিজেপির কয়েকজন কর্মী তাঁকে রাস্তায় আটকে মারধর করে। শুধু তাই নয়, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে।

তৃণমূল যুব সভাপতি জানিয়েছেন সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ভিলেজ ১-এর অঞ্চল সভাপতি পরিমল বর্মনের ভাই প্রদীপ বর্মন এবং অঞ্চল কনভেনার দীপেন চক্রবর্তীর শ্যালক তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছেন। তরোয়াল দিয়ে তাঁর উপর হামলা করা হয়। দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: ‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হলেও কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই হামলা রাজনৈতিক কোন্দল না ব্যক্তিগত শত্রুতা সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। ভোট সামনেই তাই প্রশাসনিক তৎপরতা বাড়ছে। কিন্তু তার মাঝেই এমন একটা ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

প্রসঙ্গত, রবিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে জানানো হয়, ছাব্বিশের নির্বাচন যেন রক্তপাতহীন, হিংসামুক্ত হয়। ভোটে কোনও ধরনের হিংসা বরদাস্ত করবে না কমিশন। কিন্তু ভোট ঘোষণার রাতেই এই ধরণের অশান্তির ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর শুরু হয়েছে।

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...