Saturday, May 16, 2026

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

Date:

Share post:

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে মহামিছিল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং-এ মিছিল শেষ হয়। মিছিলের মাথা যখন ডোরিনা ক্রসিং পৌঁছেছে তখনও কলেজ স্কোয়ারে রয়েছে মিছিলের শেষ (Kolkata Rally)। কলকাতার রাজপথে যেন জনসুনামি।

মিছিলের সামনে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। তার পিছনেই তৃণমূল কংগ্রেসের নারীবাহিনী। আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, সায়ন্তিকা প্রমুখ। মাথায় গ্যাস সিলিন্ডার প্রতীকী কাটআউট নিয়ে অনেকে মিছিলে পা মেলান করেছেন। আরও পড়ুন: ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

এদিন কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে তাঁর এই কর্মসূচি। গত সপ্তাহে এসআইআর হেনস্থার প্রতিবাদে টানা পাঁচদিন ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচি করেছেন তিনি। এরপরেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিন রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদিও এই কর্মসূচি পূর্বনির্ধারিত।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...