Tuesday, March 17, 2026

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

Date:

Share post:

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে চলেছে কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার (BJP Government)। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (The Ministry of Petroleum and Natural Gas) তরফে নয়া ঘোষণা, এখন থেকে এলপিজি গ্রাহকদের বায়োমেট্রিক আধার যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক। অর্থাৎ কেওয়াইসি (e-KYC) না করা থাকলে মিলবে না গ্যাস!

নোটবন্দি, এসআইআরের পর এবার গ্যাসের লাইনে আমজনতাকে দাঁড় করিয়েছে কেন্দ্র সরকার। কোথাও ২৫ দিন কোথাও ৪৫ দিনের আগে বুকিং হচ্ছে না। অনেক চেষ্টার পর বুকিং হলেও গ্যাস মিলছে না।। মানুষের ভোগান্তি যখন চরম হয়ে তখন প্রত্যেক দিন নতুন নতুন নিয়ম ও বিজ্ঞপ্তি জারি করছে দেশের সরকার। সাধারণ মানুষের বাড়িতে হাড়ি চড়ানো যখন বন্ধ হওয়ার মুখে, তখন আচমকা পেট্রোলিয়াম মন্ত্রক (MoPNG) জানিয়েছে, কেওয়াইসি প্রক্রিয়া না থাকলে বুকিং করেও গ্যাস মিলবে না। এটা কি ছেলেখেলা হচ্ছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। যুদ্ধের জেরে যখন গ্যাস সংকট, নিয়ম তৈরি করে মানুষকে হয়রান করার অর্থ কি? একদিকে বলা হচ্ছে হরমুজ দিয়ে তেলের ট্যাংকার এসেছে ফলে সরবরাহে সমস্যা হবে না। অন্যদিকে নতুন নতুন নিয়ম জানানো হচ্ছে যাতে আখেরে গ্যাস পেতে সমস্যা হবে তো গ্রাহকদের। কেন্দ্রের দাবি ভর্তুকি প্রক্রিয়াকে সুগম ও স্বচ্ছ করতে আর অপব্যবহার আটকাতেই নাকি এই পদক্ষেপ।

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...