Monday, May 18, 2026

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

Date:

Share post:

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ পৌঁছেছে শিবালিক এবং ১৭ মার্চ ভারতে পৌঁছল নন্দা দেবী(Nanda Devi)। এই দুটি জাহাজকেই এসকর্ট করে নিয়ে এসেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শিবালিক এবং নন্দাদেবী (Nanda Devi)দুটি ট্যাঙ্কারই ভাড়া করেছিল।

এই দুটি জাহাজই ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন। সূত্রের খবর, ‘জগ লড়কি’ নামের একটি ট্যাঙ্কারও কিছুদিনের মধ্যেই ভারতে এসে পৌঁছবে। এটিও হরমুজ প্রণালী( Hormuz strait) দিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে যাওয়ার কথা। এই জাহাজটি ৮১ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল বহন করছে। জানা গিয়েছিল, ১৫ মার্চ ভারতের তেরঙা পাতাকা লাগানো এই ট্যাঙ্কার অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়েছে।

সোমবার LPG বোঝাই সেই ট্যাঙ্কার পৌঁছেছে ভারতে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ১৪ মার্চ যখন ভারতীয় জাহাজ অপরিশোধিত তেল লোড করছিল, তখনই তেল টার্মিনালে হামলা হয়। তারপরেও রবিবার সকালে ৮০ হাজার ৮০০ টন অপরিশোধিত তেল নিয়ে হরমুজ হয়ে নিরাপদে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই জাহাজ।

কিন্তু হরমুজ প্রণালীতে এখনও আটকে শ’য়ে শ’য়ে ট্যাঙ্কার ও জাহাজ। ইরানের তরফে জানা গিয়েছে আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে যোগ না থাকা কোনও জাহাজ তারা আটকাবে না। এদিকে মিত্র দেশগুলির কাছে ব্যবসার খাতিরে আমেরিকার প্রস্তাব ছিল, টাকা দিলেই মার্কিন নৌসেনা এসকর্ট করে তাদের দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করিয়ে দেবে। এর মাঝেই জানা যায়, হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে যেতে দিচ্ছে ইরান। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট দাবি করেছিলেন, ইরানের সঙ্গে ভারতের কোনও চুক্তি হয়েছে এবং বিনিময়ে ইরান কিছু পাবে। তবে তাঁর এই দাবি উড়িয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন। ১১ মার্চ অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম ট্যাঙ্কারে হামলা করার পর অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি প্রাণ হারান। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামের মার্কিন জাহাজে দেবানন্দন প্রসাদ সিংও প্রাণ হারান।

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...