Tuesday, March 17, 2026

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba Crisis) ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রশাসনের তেল অবরোধের জেরে ইতিমধ্যেই চরম জ্বালানি সঙ্কটে পড়েছে কিউবা। যুদ্ধের জেরে ভেঙে পড়েছে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড, যার ফলে বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। এইবার কিউবাকে নিয়েই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার ট্রাম্প জানান, কিউবাকে নিয়ে তিনি যা খুশি করতে পারেন!

সোমবার সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউজ থেকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানা, “সারাজীবন আমি আমেরিকা ও কিউবা নিয়ে আমি অনেক কথা শুনে এসেছি। কিন্তু আমেরিকা এই পদক্ষেপ কবে নেবে? আমি বিশ্বাস করি, কিউবা দখলের সম্মান আমারই হবে। আমি একে মুক্ত করি বা দখল করি—আমি যা চাই তা-ই করতে পারি।” সূত্রের খবর, সম্প্রতি কিউবার সঙ্গে আলোচনায় মার্কিন প্রশাসন হাভানাকে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল-কে ক্ষমতা থেকে সরানোর পরামর্শও দিয়েছে। যদিও কিউবার তরফে বারবারই বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বিশেষজ্ঞদের মতে, কিউবার উপর চাপ বাড়াতে ইতিমধ্যেই ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি অন্য দেশগুলিকেও কিউবাকে তেল বিক্রি না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর ফলে কিউবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আরও পড়ুন: কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের একাংশের অভিযোগ, কিউবাকে ঘিরে মার্কিন প্রশাসনের এই অবস্থান আসলে শক্তিপ্রদর্শনের রাজনীতি এবং একধরনের ‘দাদাগিরি’। দীর্ঘদিনের রেষারেষির আবহে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...