Sunday, May 17, 2026

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

Date:

Share post:

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক। মঙ্গলবার কলকাতায় চলে এলেন অধিনায়ক রাহানে সহ ক্রিকেটার কোচ-সার্পোট স্টাফরা।

২০২৫ সালের আইপিএলে কেকেআর খেললেও সাফল্য পায়নি। এবার কেকেআরের অধিনায়ক বদল নিয়ে জল্পনা হলেও শেষ পর্যন্ত রাহানেতেই আস্থা কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের। মঙ্গলবার কেকেআর-এর তরফে ২০২৬ আইপিএলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর। আসন্ন আইপিএলেও কেকেআরে ক্যাপ্টেন থাকছেন রাহানে। এবারও কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটল না নাইটরা।

বর্তমান ভারতীয় দলের আকাশদীপ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহের মতো ক্রিকেটার নাইট দলে আছেন। পাশাপাশি সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারেরাও। কেকেআর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাননি। কোচ অভিষেক নায়ারের পরামর্শে রাহানেকেই অধিনায়ক রেখে দেওয়া হল।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেন কেকেআরের ক্রিকেটাররা। জিম্বাবোয়ের ৬ ফিট ৮ ইঞ্চির পেসার মুজারবানিও চলে এসেছেন কলকাতায়।আপাতত হর্ষিতের বিকল্প নিচ্ছে না কেকেআর।

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...