Monday, May 18, 2026

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

Date:

Share post:

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত ৬০ শতাংশ আসন ফ্রি রাখতে হবে। সম্প্রতি যাত্রীদের সিট চার্জের (seat charge) মতো কিছু হিডেন চার্জ (hidden charge) দিতে হচ্ছিল বলে বিষয়টি তুলে ধরে বিমান সংস্থাগুলির বিরুদ্ধে গ্রাহকদের শোষণের অভিযোগ এনেছিলেন।

পাশাপাশি DGCA বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যেন একই PNR-এর অধীনে ভ্রমণকারী যাত্রীদের একসঙ্গে—সম্ভব হলে পাশাপাশি আসনে—বসার ব্যবস্থা করে দেওয়া হয়। পরিবার এবং দলগতভাবে ভ্রমণকারীদের জন্য এটি দীর্ঘদিনের উদ্বেগের বিষয় ছিল, যা প্রায়শই বিমান ওড়ার আগে যাত্রীদের সঙ্গে কর্মীদের তর্কাতর্কি হত।

ডিজিসিএ বিমান বিলম্ব, বাতিল এবং বিমানে উঠতে না দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে। পাশাপাশি তারা বিমান সংস্থাগুলোকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং বিমানবন্দরের কাউন্টারগুলোতে এই অধিকারগুলো স্পষ্টভাবে দেখানোর নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : ‘সামান্য’ মদ্যপানে ছাড় পাইলটদের! নয়া নিয়ম ডিজিসিএ-র

বিমান সংস্থাগুলিকে খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র এবং পোষ্য পরিবহনের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল—অসামঞ্জস্যপূর্ণ নিয়মকানুন এবং অতিরিক্ত মাশুল সংক্রান্ত যাত্রীদের ঘনঘন অভিযোগগুলোর সুরাহা করা। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই নিয়মগুলি অবশ্যই নিরাপত্তা ও পরিচালনগত প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে; তবে তা যাত্রীবান্ধব ও সহজবোধ্য উপায়ে যাত্রীদের কাছে উপস্থাপন করতে হবে। এছাড়া, যাত্রীদের অধিকার সংক্রান্ত তথ্য আঞ্চলিক ভাষায় প্রচার করার জন্যও বিমান সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে, যাতে সকলের কাছে এই তথ্য পৌঁছানো সহজতর হয়।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...