অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তাই ‘কিং’ কাজ শেষ হতেই বলিউড বাদশান নজরে মেগা বাজেটের প্রেমের ছবি। মায়ানগরীতে ফিসফাস বয়সের কথা মাথায় রেখে রোম্যান্টিক সিনেমায় (SRK) দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন এসআরকে। প্রাথমিক খবর অনুযায়ী পরিচালনায় ফারহা খান (Farha Khan) । তাহলে কি ‘ম্যায় হুঁ না’ সিক্যুয়েল? জল্পনা বাড়ছে টিনসেল টাউনে।

গত বছরেই সিনিয়র সিটিজেন হয়েছেন শাহরুখ। ২০২৩ সাল থেকে রোমান্স ছেড়ে অ্যাকশনে মজেছেন। কিন্তু ভারতীয় বিনোদন জগতকে যিনি প্রকৃত অর্থে প্রেম করতে শেখালেন তিনি কি আর ভালবাসা থেকে বেশি দিন দূরে থাকতে পারেন? অগত্যা ফিরতেই হচ্ছে চেনা পিচে। বিগত এক দশকে বলিউড বাদশাকে রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা! এবার অপেক্ষার অবসান। শোনা যাচ্ছে আগামী বছরের গোড়ায় গগনচুম্বি বাজেটে রোম্যান্টিক সিনেমার শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? ঘনিষ্ঠরা বলছেন আসলে শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকদের পরামর্শে এবার মারপিটকে একটু দূরে সরিয়ে রাখতে চাইছেন অভিনেতা। সব ঠিকঠাক থাকলেই জুন মাসের মধ্যে নিশ্চিত খবর পেয়ে যাবেন শাহরুখ ফ্যানেরা।

–

–

–

–

–

–

–

–

