Tuesday, May 19, 2026

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

Date:

Share post:

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata Metro)। পাতালরেল অবশ্য শহরের পরিধি ছাড়িয়ে ঢুকে পড়েছে মফস্বলেও। যাত্রীসংখ্যা বাড়ছে, কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো হচ্ছে কি? এবার মেট্রো সফরে (Metro Journey) যাত্রীদের জন্য নয়া নিষেধাজ্ঞা। ছেনি – হাতুড়ি -শাবল থেকে শুরু করে নিয়ে যাওয়া যাবে না মদ – মাংস। বহন করা যাবে না চারাগাছ, ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে নয়া নির্দেশিকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কলকাতা মেট্রোরেলের তরফে বলা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত পাতাল রেলে যাতায়াতকারী বহু মানুষ কর্তৃপক্ষের নির্দেশ মানেন না। ফলে যে কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। যাঁরা রাজমিস্ত্রির কাজ করেন, তাঁদের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল, কড়াই, অনেকসময় থাকে। সেই ব্যাগ তাঁরা স্ক্যানারে ঢোকাতে চান না। ফলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে। তাই এবার মেট্রোতে যাতায়াত করতে গেলে সঙ্গে কোন জিনিস বহন করা যাবে আর কী যাবে না, তার একটা নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁচা মাংস, মাছ, মদ, ধারালো বস্তুর মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি দীর্ঘ ব্লেডযুক্ত ছুরি, কাঁচি, বড় ও ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভার নিয়ে মেট্রো সফর করা যাবে না। বিস্ফোরক পদার্থের মধ্যে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক; তেজস্ক্রিয় পদার্থ যেমন অ্যাসিড, কাঁদানে গ্যাস; দাহ্যবস্তুর মধ্যে পেট্রোলিয়াম, মদ, সকল ধরনের স্পিরিট, অন্যান্য দাহ্য তরল, বড় ব্যাটারি-সমেত কোন যাত্রী ধরা পড়লে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া মানবভস্ম, মৃতদেহ, মানব কঙ্কাল, মানবদেহের অংশ, মৃত প্রাণীর দেহাবশেষ, ব্লিচ করা এবং পরিষ্কার করা হাড়, সিল না করা উদ্ভিদ, চারাগাছ নিয়ে কেউ মেট্রোতে উঠলে বা প্ল্যাটফর্মে প্রবেশ করলে তাঁকে ন্যূনতম পয়েন্ট ৫০০ টাকা জরিমানা করা হবে।

মেট্রোর নতুন নিয়ম প্রকাশ্যে আসতেই জনমানসে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত ভুল নয়। আবার কারো মতে, অফিস থেকে ফেরার সময় কেউ যদি বাড়ির জন্য কোনও জিনিস কিনে ফিরতে চায় বা রাজমিস্ত্রিরা কাছ থেকে ফেরার পথে যদি মেট্রো সফর করে, সেক্ষেত্রে তাঁদের এত সমস্যার মুখে ফেলে দেওয়া কোনমতেই উচিত নয়। ভোটের আগে রেলের নয়া সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...