Thursday, May 21, 2026

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

Date:

Share post:

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার তাঁরা লোনাভেলায় সূর্যোদয় দেখে গাড়িতে মুম্বই ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন ওমকুমার নামে এক ছাত্র। তিনি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মারা যান নাসিকের বাসিন্দা ও এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওমকুমার বোরসে (Om Kumar borse), জয়পুরের বাসিন্দা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র শ্রেয়াংশ শর্মা (Shreyansh Sharma)এবং নাগপুরের বাসিন্দা ও ফিজিক্সের তৃতীয় বর্ষের পড়ুয়া লয়া দেশভরতার (laya deshvarta)।

সূত্রের খবর, বুধবার সারা রাত সিনেমা দেখে পড়ুয়ারা লোনাভেলায় সূর্যোদয় দেখতে যান। পড়ুয়াদের তিনটি গ্রুপ তিনটি গাড়িতে চেপে লোনাভেলা যান। হিতেশ, সোহম ও সিদ্ধান্ত নামে তিন পড়ুয়া পুলিশকে জানিয়েছেন ওমকুমার, শ্রেয়াংশ ও লয়া একই গাড়িতে ছিলেন। ওমকুমার গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ির পিছনে অন্য দু’টি গাড়ি ছিল। হঠাৎ ওমকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারেন। শ্রেয়াংশ ছাত্রদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারিও ছিলেন বলে তাঁরা জানান তাই তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায় নি কারণ ক্যামেরা খারাপ ছিল। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, পড়ুয়ারা সিট বেল্ট পরেছিলেন কিনা, গাড়ির এয়ারব্যাগ কাজ করছিল কিনা, সেই সব বিষয় খতিয়ে দেখা হবে। পড়ুয়ারা নেশাগ্রস্ত ছিলেন কিনা, জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে।

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...