Thursday, May 21, 2026

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন (All-time record fall in rupee value against dollar) লক্ষ্য করা গেছে। এই প্রথমবার ৯৩-এর গণ্ডি পেরিয়ে আজ এক ডলারের দাম হয়েছে ৯৩.২৪ টাকা। সেঞ্চুরি হওয়া কি সময়ের অপেক্ষা? আশঙ্কা বিনিয়োগ বিশেষজ্ঞদের।

ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে (West Asia war situation) ভারতীয় পেট্রোপণ্য থেকে হেঁশেলের জ্বালানিতে সরাসরি প্রভাব পড়েছে। এক ধাক্কায় বেড়েছে রান্নার গ্যাসের দাম, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অটোর গ্যাসের দাম বাড়ায় চালক থেকে যাত্রী সকলেই চরম সমস্যায় পড়েছেন। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। এর মাঝে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন চিন্তা বাড়াচ্ছে।বিশেষজ্ঞদের দাবি, বিশ্বব্যাপী সংঘাতের কারণে শক্তিশালী ডলারের উপরেই আস্থা রাখতে চাইছেন বিনিয়োগকারীরা। সেই কারণেই টাকার রেকর্ড পতন। যুদ্ধের প্রভাবে গত ৪ মার্চ প্রথমবার ৭০ পয়সা বেড়ে ৯২-এর গণ্ডি ছাপিয়ে যায়। ১ মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। মাত্র পাঁচদিনের মধ্যেই আরও ধস নামে টাকার মূল্যে। ভারতীয় মুদ্রার রক্তক্ষরণ হওয়ার আশঙ্কাকে সত্যি করে ২০ মার্চ ডলারের মূল্য সর্বকালীন রেকর্ড গড়ে প্রথমবার ৯৩ টাকার গণ্ডি পেরিয়ে গেল।

এখানেই শেষ নয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার পেরিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটা ১২০ ডলারে পৌঁছে গেলে শুধু যে ভারতীয় কোষ আকারে চাপ বাড়বে তা নয় টাকার দামে আরও পতন অনিবার্য। এদিন ভারতীয় শেয়ারবাজার খানিকটা চাঙ্গা হলেও টাকার দামে এভাবে পতন হতে থাকলে সেটা দেশের জন্য বড় চিন্তার কারণ।

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...