Friday, March 20, 2026

সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি মৌলবীদের

Date:

Share post:

বিতর্কের সমার্থক শব্দ এখন ‘কেডি: দ্য ডেভিল’। এই ছবিতে একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল প্রথম থেকেই। এবার ধর্মীয় অনুশাসনের ঘেরাটোপে পড়ল এই গান। আলিগড়ের প্রথিতযশা আলেম মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন জানিয়েছেন, এই গানে যে ধরনের ‘অশ্লীল’ এবং ‘কুরুচিকর’ দৃশ্য ব্যবহার করা হয়েছে, সেটা একেবারেই ইসলামি শিক্ষার পরিপন্থী। তিনি বলেন, এই ধরনের গান বা নাচ দেখানো বা প্রচার করা ‘হারাম’ এবং ‘গুনাহ-এ-কবিরা’। ধর্মীয় নীতি না মেনে এই ধরনের অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া সমাজের পক্ষে ক্ষতিকর। যুবসমাজের ওপর এর কুপ্রভাব পড়ে এবং সামাজিক অবক্ষয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, গানটি ২০২৬ সালের ১৪ মার্চ মুক্তি পেয়েছিল। কন্নড় সিনেমায় প্রথম কাজ করতে চলেছেন নোরা ফাতেহি (Nora Fatehi)। সত্তরের দশকের রেট্রো ডান্স বার-এর আদলে তৈরি সেটে এই গানে নোরার সঙ্গে আছেন সঞ্জয় দত্ত। তবে বিপত্তির শুরু মুক্তির পরেই। গানের কথা এবং নোরার ‘হুক স্টেপ’ নিয়ে নেটপাড়ায় নিন্দার ঝড় বয়ে যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। দর্শকদের মতে সব সীমা অতিক্রম করেছেন নির্মাতারা। নোরার শরীরী অঙ্গভঙ্গি এবং গানের আপত্তিকর কথা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে সমালোচনার ঝড় ওঠে। আরও পড়ুন: গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

সূত্রের খবর, ৩০ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা আছে তবে এই বিতর্কিত গানটি বাদ দিয়ে ছবিটির ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে বেশ চিন্তায় নির্মাতারা।

Related articles

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...