Friday, May 22, 2026

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

Date:

Share post:

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas), তাতে দেশে উৎপাদিত একাধিক পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার বাড়ল দেশের বোতলবন্দি জল অর্থাৎ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের (packaged drinking water) দাম। দেশের একাধিক জল বিক্রেতা সংস্থা ১১ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল।

বিজেপি শাসিত কেন্দ্রের সরকার মানুষের পানীয় জলের উপরও জিএসটি (GST) ধার্য করে জলের দাম বাড়ানোর পথে হেঁটেছিল। প্রবল চাপের মুখে জলের উপর জিএসটি প্রত্য়াহারের সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে সম্প্রতি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাতে বাধ সাধল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি।

দেশের বিসলেরি, পার্ল অ্যাগ্রো-র মতো জল বিক্রেতা সংস্থা ১১ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা করেছে। তাঁদের দাবি, প্লাস্টিকের জলের বোতল ও ছিপি উৎপানের খরচ বেড়েছে যুদ্ধ পরিস্থিতির জন্য। হরমুজ প্রণালী আটকে যাওয়ায় গোটা বিশ্বে জ্বালানি সংকটে জ্বালানি তেল জাতীয় জিনিসের দাম যেমন বেড়েছে, তেমনই পেট্রোলিয়ামের সমস্ত বাই-প্রোডাক্টেরও দাম বেড়েছে। সেই পথ ধরেই গোটা বিশ্বে প্লাস্টিক (plastic) তৈরির পলিমারের দাম বেড়েছে। ফলে প্লাস্টিকের বোতলের (plastic bottle) দাম বাড়ায় ১০০ টাকায় ১১ টাকা করে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের (packaged drinking water) দাম বাড়াল সংস্থাগুলি।

আরও পড়ুন : একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

বর্ধিত শতকরা হিসাবে দেশের সর্বত্র ৩ থেকে ৫ টাকা করে বোতলবন্দি পানীয় জলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জল বিক্রেতা সংস্থাগুলি যেভাবে তেলের যোগানে ক্ষতিগ্রস্ত তার প্রভাব যে জলের দামে পড়ল, তা নিয়ে অবশ্য এখনও কোনও বিবৃতি জারি করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। তবে যেভাবে প্লাস্টিকের (plastic) দাম বাড়ার কথা বলে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের দাম বাড়ানো হল, তাতে প্লাস্টিকজাত অন্য জিনিসের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...