Thursday, May 21, 2026

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে ‘না’ তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো কংগ্রেসকে কোনওভাবেই ভরসা করে না বাংলার শাসকদল। এই পরিস্থিতিতে অন্তত ৫১ আসনে লড়াই নিশ্চিত, জানিয়েছিলেন সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। প্রার্থীদের নামও পাঠানো হয়েছিল শীর্ষ নেতৃত্বকে। এবার সেই তালিকা থেকেই ১৭ কেন্দ্রে ১৭ প্রার্থীর (TMC candidate) নাম বেছে ঘোষণা করা হল দলের (Assam AITC) তরফে।

ডিগবয় কেন্দ্রের প্রার্থী হয়েছেন জিতেন নাগ। গোরেওয়ার কেন্দ্রে দাঁড়িয়েছেন রাজন চৌহান। বিলাসিপাড়া কেন্দ্রের প্রার্থীর নাম মোমিনুর ইসলাম। চামারিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন দুলু আহমেদ। জলেশ্বর কেন্দ্রে আরিফ আখতার আহমেদ, কাটিগোরা কেন্দ্রে ফজলুর রহমান লস্কর, বাওখুঙ্গরি কেন্দ্রে উদাঙ্গশ্রী নারজ়ারি এবং সোনাই কেন্দ্রে শাহজাহান লস্করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

অসমের ১২৬ বিধানসভা আসনে নির্বাচন (Assam assembly election) ৯ এপ্রিল। প্রচারে যাবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের পাশাপাশি ১৩ তারকা প্রচারকের নাম ঘোষণা হয়েছে শুক্রবারই। যেভাবে বিরোধী দল হিসাবে কংগ্রেস অসমের মানুষের প্রতি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, সেই প্রতিশ্রুতি ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। সেই সঙ্গে বাংলায় যে পথে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে বাংলার মানুষকে নতুন দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়, সেই ছোঁয়া অসমের মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার বার্তা অসম নির্বাচনের দেবে অসম তৃণমূল কংগ্রেস (Assam AITC)।

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...